1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কালীগঞ্জে ৭২ ঘন্টায় হত্যা মামলার রহস্য উদ্ঘাটন।-গাজীপুর সংবাদ  ছাতকে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ও বেগম রোকেয়া দিবসে মানববন্ধন-আলোচনা সভা-গাজীপুর সংবাদ  নলুয়া বাগির ৯নংওয়ার্ডে সরকারি কালভার্ট থাকায় কৃষকের অভিযোগ,এলাকাবাসীর ক্ষোভ-গাজীপুর সংবাদ  গীতা পাঠ অনুষ্ঠিত হল ৫ লক্ষ কন্ঠে–ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে।-গাজীপুর সংবাদ  ইপসা ‘র উদ্যোগে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন-গাজীপুর সংবাদ  “উপদেষ্টারা বিদেশী পোর্ট অপারেটরদের মার্কেটিং অফিসারদের মত কথা বলছে” -চট্টগ্রাম বন্দর ইস্যুতে স্টুডেন্টস ফর সভরেন্টি-গাজীপুর সংবাদ  ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ-গাজীপুর সংবাদ  ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক তরিকুল ইসলামের বদলী জনিত বিদায় সংবর্ধনা প্রদান-গাজীপুর সংবাদ  সুবর্ণচরে বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া দিবস পালিত-গাজীপুর সংবাদ  জাতীয় নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট খারিজ-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে জমি নিয়ে দুই চাচাতো ভাইয়ের সংঘর্ষে ১০ জন আহত, খড়িঘরে আগুন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ৫১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর বাঁশবাড়ি এলাকায় জমি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই চাচাতো ভাইয়ের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।

সরেজিন ও থানা সূত্রে জানা গেছে,  ওই এলাকার আবুল কাশেম ও আব্দুল কুদ্দুস নামে দুই চাচাতো ভাইয়ের মাঝে প্রায় ৩৬ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন তাদের বাড়ির সামনে একটি জমিতে বেড়া নির্মাণকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।

এতে দুই পক্ষের লাঠিসোঁটা নিয়ে মারামারিতে মোট ১০ জন আহত হয়। আহতদের রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহতদের তিন জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ঘটনার কিছুক্ষণ পরেই আবুল কাশেমের একটি খড়ি ঘরে রহস্যজনক ভাবে আগুন লাগে। খবর পেয়ে

ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কে বা কারা আগুন লাগিয়েছে তা এখনও জানা যায়নি। পরে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই পক্ষের মারামারি ঘটনায় আহতরা হলেন, রবিউল ইসলাম (২৫),আবুল কাশেম (৬০),খলিলুর রহমান (৭০) আব্দুল কুদ্দুস (৭০),

লাকি আক্তার (৩৫),ফয়জুল ইসলাম (৩৭),মুসলিম (৩০), দুলালী বেগম (২৮)মো. রাকিব (১৪) ও আজগর আলী (৫০)।

রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহ.আরশেদুল হক রাতে  মুঠোফোনে জানান,পুলিশ ঘটনাস্থল

পরিদর্শন করেছে,দুই পক্ষের মারামারিতে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে এখনো কোন পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে দ্রত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com