1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাকিব তালুকদারের জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  গজারিয়া আওয়ামী লীগের অগ্নিসংযোগ ও সন্ত্রাসী হামলার প্রতিবাদে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল-গাজীপুর সংবাদ  মাদক কারবারি ও সেবীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাপাসিয়ায় বিশাল শোভাযাত্রা ও সমাবেশ-গাজীপুর সংবাদ  গফরগাঁওয়ে বিজয় দিবসে গড়াবেড়-দুগাছিয়ায় মাদকবিরোধী ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন-গাজীপুর সংবাদ  ভান্ডারিয়ায় বাস স্ট্যান্ডে ২টি থামানো বাসে গভীর রাতে আগুন, একজনের মৃত্যু।-গাজীপুর সংবাদ  ছাতক সমিতির সাবেক সভাপতি ফজর আলীর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  বড়লেখায় হিনাইনগর যুব সংঘের সভাপতির জন্মদিন উদযাপন-গাজীপুর সংবাদ  পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেলেন ছাতকের জসিম উদ্দিন সুমেন ও ফখরুল আলম।-গাজীপুর সংবাদ  শিশুবান্ধব উখিয়া গড়তে চাই একটি আধুনিক শিশু পার্ক-গাজীপুর সংবাদ  গজারিয়া ভবেরচর হাইওয়ে থানার নতুন ভবন পরিদর্শনে অতিরিক্ত আইজিপি-গাজীপুর সংবাদ 

মিথ্যা সংবাদের প্রতিবাদে কাপাসিয়ায় কৃষক দলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানুকে নিয়ে ‘মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ সংবাদ প্রকাশের প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়ায় এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কৃষক দলের স্থানীয় নেতাকর্মীরা।

সোমবার (১৭ নভেম্বর) বিকেলে কাপাসিয়া উপজেলায় আয়োজিত এই প্রতিবাদ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক কৃষক দলের নেতাকর্মী অংশ নেন। উপজেলা কৃষক দলের আহ্বায়ক মজিবুর রহমান টিক্কা খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব আকতারুজ্জামান প্রধান। সভাটি সঞ্চালনা করেন উপজেলা কৃষক দলের সদস্য সচিব ফোরকানুল ইসলাম ফকির মুকুল। প্রধান বক্তা আকতারুজ্জামান প্রধান বলেন, একটি মহল রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কৃষক দলের জনপ্রিয় নেতা ফকির ইস্কান্দার আলম জানুর বিরুদ্ধে কুৎসা রটনা করছে। এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কৃষক দল ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে। এ সময় জেলা কৃষক দলের সদস্য সচিব ফকির ইস্কান্দার আলম জানু তার বক্তব্যে সাংবাদিকদের কাছে দেওয়া কথিত গোপন সাক্ষাৎকার এবং তার বিরুদ্ধে আনা সকল অভিযোগকে ‘সম্পূর্ণ অপপ্রচার, মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর’ বলে আখ্যায়িত করেন। তিনি এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন,”আমার বিরুদ্ধে যারা এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করেছে, আমি তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করব। সত্যের জয় নিশ্চিত, এবং এই অপপ্রচারের মূল হোতাদের মুখোশ উন্মোচিত হবে।”বক্তব্যের শেষে নেতাকর্মীরা অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার এবং এর সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com