
বিশেষ প্রতিনিধি
চট্টগ্রামের রাউজানে চেকপোস্ট অভিযান চালিয়ে ১৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ বিপ্লব মজুমদার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর ২০২৫) বিকেল ৫টায় মাদক’সহ মোটরসাইকেল জব্দ করা হয়।
আটক বিপ্লব মজুমদার একুশে টিভির সংবাদকর্মী হিসেবে পরিচয় প্রদান করে। চট্টগ্রামের আনোয়ারা থানাধীন পূর্ব বারখাইন ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সন্দু সাধুর বাড়ীর বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান থানাধীন ১৩নং নোয়াপাড়া ইউনিয়নের নোয়াপাড়া ডিগ্রি কলেজের সামনে চেকপোস্ট স্থাপনকালে মোটরসাইকেলযোগে আসা বিপ্লব মজুমদারকে থামার সিগন্যাল দিলে তিনি সন্দেহজনক আচরণ করতে থাকেন এবং এলোমেলো কথাবার্তা বলেন। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ ও মোটরসাইকেল তল্লাশি করে কাঁধের ব্যাগ এবং মোটরসাইকেলের পেছনে ঝোলানো বাজারের ব্যাগ থেকে ১৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
রাউজান থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম ভূঁইয়ার দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) সাদ্দাম হোছাইন সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালনা করেন।
এ ঘটনায় রাউজান থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply