1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ঢাকা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক জীবনের রোগ মুক্তি কামনা-গাজীপুর সংবাদ  JugaBet Argentina: la guía definitiva para jugar con crupieres en vivo Cómo realizar depósitos y retiradas seguras en Los Mejores Casinos Online Argentina Cazinouri online noi în România: ghidul tău pentru bonusuri și oferte de top în Casino utan Spelpaus 2026: så fungerar snabba uttag och säkra betalningar “ভালো হয়ে ফিরে আসুক,এটুকুই চাই”: নেশাগ্রস্ত ছেলেকে আইনের হাতে তুলে দিলেন অসহায় মা-গাজীপুর সংবাদ  আগামীর চট্টগ্রামে কার্যকর টেকসই সময়োপযোগী ও টেকসই উন্নয়ন নিশ্চিতে দ্রুত মূল্যায়ন পরিকল্পনা মাস্টারপ্ল্যান প্রণয়ন মাস্টারপ্ল্যান (২০২৫–৫০) (Participatory Rapid Appraisal–PRA) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন আগামীর চট্টগ্রামে প্রান্তিক মানুষের উন্মুক্ত আলোচনা মতামত অংশগ্রহণমূলক ও বাস্তবসম্মত মাস্টারপ্ল্যান-গাজীপুর সংবাদ  পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে-গাজীপুর সংবাদ  নরসিংদী উপকরণের দাম বাড়ায় লাভ নিয়ে শঙ্কায় নরসিংদীর প্রতিমা শিল্পীরা-গাজীপুর সংবাদ  ছাতকে আল-মতিন সুপার  হোস্টেল উদ্বোধন হয়েছে-গাজীপুর সংবাদ 

শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৮ টাইম ভিউ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য ও তার পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। গতকাল ২১শে ফেব্রুয়ারি দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের শিমুলতলা গ্রামে এই ঘটনা ঘটে। হামলায় সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন— অবসরপ্রাপ্ত জেসিও শাহাজ উদ্দিন (৬০), তার ভাই আফাজ উদ্দিন, স্ত্রী সুরাইয়া আক্তার এবং ভাতিজা বাবুল। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

ভুক্তভোগী পরিবার ও অভিযোগ সূত্রে জানা যায়, স্থানীয় হুমায়ন কবির (৩১), আঃ আলী (৪৫), আবু বক্কর সিদ্দিক (৫৫) ও পিয়াল আহাম্মেদ হাসানদের সাথে শাহাজ উদ্দিনের পরিবারের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলছিল। গতকাল দুপুর ১২টার দিকে শাহাজ উদ্দিনের ভাই আফাজ উদ্দিন বাড়ির পাশের জমিতে সেচ কাজ করার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র, রামদা ও লোহার রড নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়।

এসময় আফাজের ডাক চিৎকারে শাহাজ উদ্দিন, তার স্ত্রী ও ভাতিজা তাকে বাঁচাতে এগিয়ে এলে অভিযুক্তরা তাদের উপরও ঝাঁপিয়ে পড়ে। অভিযোগে উল্লেখ করা হয়েছে, ১নং অভিযুক্ত হুমায়ন কবির রামদা দিয়ে আফাজ উদ্দিনের মাথায় কোপ মেরে গুরুতর জখম করেন। এছাড়া আঃ আলী ও পিয়াল আহাম্মেদ যথাক্রমে শাহাজ উদ্দিন ও তার স্ত্রীর মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করেন। আবু বক্কর সিদ্দিকের লোহার রডের আঘাতে শাহাজ উদ্দিনের বাম হাতের আঙুল ভেঙে যায়।

আহত শাহাজ উদ্দিন জানান, “বিবাদীরা পরিকল্পিতভাবে আমাদের হত্যার উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে। এলাকার লোকজন এগিয়ে আসায় আমরা প্রাণে বেঁচে যাই। যাওয়ার সময় তারা আমাদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়ে গেছে।”

এই ঘটনায় শাহাজ উদ্দিন বাদী হয়ে শ্রীপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগটি আমলে নেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com