1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে পূজার ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ, বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ-গাজীপুর সংবাদ  ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মচারীদের পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত।-গাজীপুর সংবাদ  কলকাতার স্বাধীনতা দিবস উদযাপন সমিতির ‘ওয়ার্ল্ড সম্মাননা’ পেলেন সাংবাদিক আওরঙ্গজেব কামাল সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মানবিক সেবায় অবদানের স্বীকৃতি-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী’র পিতার ইন্তেকাল: সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজা সম্পন্ন!-গাজীপুর সংবাদ  সফল ব্যবসায়ী নাসির মিয়াকে ঘিরে অপপ্রচারের অভিযোগ, প্রতিবাদে সরব ব্যবসায়ী ও শ্রমিকরা-গাজীপুর সংবাদ  ছাতকের চাঁদনীঘাটে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি-গাজীপুর সংবাদ  যাদুকাটা নদীর দখল বুঝিয়ে দিল প্রশাসন নদীর পাড় কাটলে কঠোর ব্যবস্থা: ইউএনও-গাজীপুর সংবাদ  সাংবাদিক হত্যা ও হামলার প্রতিবাদে তাহিরপুরে মানববন্ধন, দোষীদের শাস্তি ও নিরাপত্তার দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে সাবেক সংরক্ষিত কাউন্সিলর কাকলী-গাজীপুর সংবাদ 

আজ কালের মধ্যে মাদকের বিরুদ্ধে অভিযানে নামেন : এমপি কামরুজ্জামান কামরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৪৩ টাইম ভিউ

উপজেলা প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল বলেছেন, মাদকসেবি বা বিক্রেতা সে যেই হোক তাকে ছাড় দেওয়া যাবে না। যারা মাদক গ্রহণ করে তারা চুরি ও ছিনতাইয়ে অভ্যস্ত হয়ে উঠে। যত বড়ই নেতা হোক, সে যদি মাদক গ্রহণ করে তাঁর ব্যপারে কোনো রিকুয়েস্ট গ্রহণ করা হবে না।

রোববার দুপুরে তাহিরপুর উপজেলার সরকারি কর্মকর্তা কর্মচারী ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

কামরুল আরো বলেন, খোদ প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে সোচ্চার। থানার ওসি ও সীমান্তে বিজিবিকে বলব, আজ কালকের মধ্যেই অভিযানে নামেন। মাদকের সঙ্গে প্রকৃত জড়িতের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিন। তবে এসব অভিযানে কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হোন।

মতবিনিময় সভায় মাদকের ভয়াবহতা তুলে ধরেন সিনিয়র সাংবাদিক বাবরুল হাসান বাবলুসহ আরো অনেকে। এসময় যাদুকাটা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের বিষয়টি সামনে আনা হয়। এর প্রেক্ষিতে, যে বা যারাই এসব অপকর্মে জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।

কামরুল আরো বলেন, আমি কৃষকের সন্তান। অনেক স্বপ্ন নিয়ে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছেন। আমাকে ভোট দেওয়ার পেছনে লাখো মানুষের স্বপ্ন জড়িত। কেউ আমার কাছে টাকা চাইবে না। তারা উন্নয়ন চান, শান্তিতে বসবাস করতে চান। আর মানুষের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক। এতে উপজেলা বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com