
মোহাম্মদ মাসুদ
চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার বিধিমালা, ২০২৪ বাস্তবায়নে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের ভূমিকা ও করণীয়” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
আজ ৬ ডিসেম্বর (শনিবার) চট্টগ্রাম সার্কিট হাউস সম্মেলন কক্ষে আয়োজিত এই সেমিনার অনুষ্ঠিত হয়।
চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের সাবেক চেয়ারম্যান (গ্রেড–১) জনাব মোঃ হান্নান মিয়া। তিনি ভূমি অপরাধ প্রতিরোধে সমন্বিত পদক্ষেপ, আইনগত কাঠামো শক্তিশালীকরণ এবং মাঠপর্যায়ে দক্ষ ভূমি ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের কার্যকর ভূমিকা, মাঠ প্রশাসনের আধুনিকায়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ সুপারিশ গৃহীত হয়।
Leave a Reply