
সেলিম মাহবুবঃ
বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় ছাতকের ইসলামপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে ইসলামবাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর ) মাগরিবের নামাজের পর মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন ইসলামপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন।
সভাপতিত্ব করেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আবুল কালাম। এ সময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আয়না মিয়া, বিএনপি নেতা সাবেক মেম্বার আবদুল মুছব্বির, আরজদ আলী, খলিল মিয়া, সাইফুল্লাহ, সুনামগঞ্জ জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল নেতা দিলোয়ার হোসেন, সাজিদুর রহমান বুলু মেম্বার, ফারুক মিয়া, সোনাফর আলী, তোফাজ্জল হোসেন, মকদ্দুস আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
হাদা পাণ্ডব ইসলাম বাজার মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা জহির মোহাম্মদ, বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করেন।
Leave a Reply