1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en Glory Casino Bangladesh এ স্পোর্টস বেটিং: কিভাবে লাভবান হবেন? বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ

সাবেক অতিরিক্ত সচিব আইয়ূবুর রহমান খানের ইন্তেকাল: হাজারো মুসল্লির উপস্থিতিতে জানাজা সম্পন্ন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ২০৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়া উপজেলার কৃতি সন্তান, সাবেক অতিরিক্ত সচিব ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব মোঃ আইবুর রহমান খান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল ৮ ঘটিকার সময় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মময় জীবনে সংক্ষিপ্ত পরিচয় আইয়ূবুর রহমান খান ছিলেন, তারাগঞ্জ এইচ এন উচ্চ বিদ্যালয় ও কলেজের ‘৭১ ব্যাচের মেধাবী ছাত্র। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে উচ্চশিক্ষা গ্রহণ করেন। তার কর্মজীবন শুরু হয়েছিল শিক্ষকতা দিয়ে। তিনি তারাগঞ্জ স্কুল, মনোহরদী কলেজ এবং নরসিংদী সরকারি কলেজে বাংলা বিভাগে অধ্যাপনা করেন। পরবর্তীতে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে তিনি মাঠ প্রশাসনে উপজেলা নির্বাহী

অফিসার (ইউএনও) ও জেলা প্রশাসক (ডিসি) হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিআরটিএ-র চেয়ারম্যান এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন শেষে অবসর নেন। অবসর জীবনেও তিনি নিরাপদ সড়ক আন্দোলন ও যাত্রী কল্যাণ সংস্থার উপদেষ্টা হিসেবে সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

কাপাসিয়ার শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য। বিশেষ করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ, সৈয়দা জোহরা তাজউদ্দিন আহমদ নার্সিং কলেজ এবং মা ও শিশু হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।

বৃহস্পতিবার বাদ মাগরিব সাড়ে ৬টায় কাপাসিয়ার তারাগঞ্জ স্কুল এন্ড কলেজ মাঠে হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে তার দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে প্রথম জানাজা ঢাকার আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন,কাপাসিয়া-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ,কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেরা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আজগর রশিদ খান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন খান, দুর্গাপুর ইউপি চেয়ারম্যান এম এ ওহাব খান (খোকা) সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। একজন সৎ, নীতিবান ও আলোকিত মানুষের প্রয়াণে কাপাসিয়া তথা পুরো গাজীপুর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com