1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী-গাজীপুর সংবাদ  ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন হয়-গাজীপুর সংবাদ  ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)-গাজীপুর সংবাদ  ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান-গাজীপুর সংবাদ  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান-গাজীপুর সংবাদ 

গজারিয়া চাঞ্চল্যকর জয় হত্যা মামলার আসামি শিশির র‍্যাবের হাতে গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৮ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলা আলোচিত যুবক জহিরুল ইসলাম জয় (২৭) হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি মো. শিশির (৩০) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।

রোববার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে র‍্যাব-১১-এর একটি দল তাকে আটক করে। গ্রেপ্তারকৃত শিশির গজারিয়া উপজেলার হোগলাকান্দি গ্রামের সাইফুল ইসলামের ছেলে। তিনি জয় সরকার হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২৬ নভেম্বর দিবাগত রাতে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া গ্রামে পূর্ব শত্রুতার জেরে জয়কে একা পেয়ে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের ছোট বোন জান্নাতুল আক্তার বাদী হয়ে গজারিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়।দীর্ঘদিন পলাতক থাকার পর যৌথ অভিযানের মাধ্যমে র‍্যাব-১১ শিশিরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মামলার বাদী জান্নাতুল আক্তার কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ প্রকাশ করে বলেন,এক বছর আগে ওরা আমার বাবার হাতের কবজি কেটে ফেলেছিল, পা ভেঙে দিয়েছিল। তখনও আমরা বিচার চেয়েছি। এক বছর না যেতেই আমার ভাইকে কুপিয়ে হত্যা করলো। এখন আমাকে হত্যার হুমকি দিচ্ছে। বলছে—একটা খুন করেছি, দরকার হলে আরও করবো।

তিনি আরও বলেন,আমি ওদের ভয় পাই না। ওরা দেশ ছেড়ে পালায়নি, এই বাংলার মাটিতেই আছে। আমি বিশ্বাস করি, এ দেশে বিচার হয়। পুলিশের ওপর এখনও আমার আস্থা আছে। যারা গ্রেপ্তার হয়েছে তারা যেন কোনোভাবেই জামিন না পায় এবং সকল আসামির দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। পাশাপাশি বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের পর থেকে মামলাটি তুলে নিতে এবং মুখ বন্ধ রাখতে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী বলেন,আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এর আগেও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ র‍্যাব-১১-এর অভিযানে মো. শিশির নামে আরেকজন আসামি আটক হয়েছে। বিকেলে আমাদের অবহিত করে র‍্যাব তাকে আনুষ্ঠানিক প্রক্রিয়ার জন্য নিজেদের হেফাজতে নেয়।তিনি আরও বলেন,আমি আশা করছি খুব দ্রুত বাকি আসামিরাও আইনের আওতায় আসবে।

এদিকে এলাকাবাসীর দাবি, দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com