1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
কাপাসিয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত: সমবায়ীদের মাঝে ঋণ ও গাছের চারা বিতরণ-গাজীপুর সংবাদ  জামালপুরে পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত-গাজীপুর সংবাদ  ছাতকে পালিত হলো জাতীয় পল্লী উন্নয়ন দিবস-গাজীপুর সংবাদ  গলাচিপায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত, ২৩ সদস্যের মাঝে ১৮ লাখ টাকার ঋণ বিতরণ-গাজীপুর সংবাদ  পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ  যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ 

সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন সিলেট রেঞ্জ ডিআইজি-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১৪৮ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান আজ বৃহস্পতিবার (০৮ জানুয়ারি,২০২৬ খ্রি.) সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রিজার্ভ অফিসসহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম বার্ষিক পরিদর্শন করেন।

বার্ষিক পরিদর্শন উপলক্ষে সিলেট রেঞ্জ ডিআইজি মহোদয় সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম।

বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে জেলা পুলিশ লাইন্স মাঠে সকল পদমর্যাদার অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে একটি সুসজ্জিত প্যারেড অনুষ্ঠিত হয়।

প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ।

প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডিআইজি অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।

প্যারেড পরিদর্শন শেষে তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেডের সার্বিক মান দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরবর্তীতে ডিআইজি মহোদয় জেলা পুলিশের অস্ত্রাগার, পোশাক ভান্ডার, ডি-স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, রেশন স্টোর, ব্যারাক ও মেসসহ রিজার্ভ অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম পরিদর্শন করেন।

এসময় তিনি সংশ্লিষ্ট শাখাসমূহের কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

বার্ষিক পরিদর্শন শেষে ডিআইজি মহোদয় জেলা পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com