1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

কাপাসিয়ায় ২১ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী রাকিবুল গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৭০ টাইম ভিউ

এস এম মাসুদ, কাপাসিয়া(গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাকিবুল হাসান (৩০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কাপাসিয়া থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার সিংহশ্রী ইউনিয়নের বড়বেড় গ্রামস্থ কাজলদিঘী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত রাকিবুল হাসান কাপাসিয়া থানার ভিটিপাড়া (নারগাদিয়ারটেক) এলাকার মৃত আঃ মোতালিবের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সিংহশ্রী পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই (নিঃ) মো. সাইদুর রহমানের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বড়বেড় গ্রামের কাজলদিঘী বাজারে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় ফোর্সের সহায়তায় রাকিবুলকে আটক করা হয়। পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার জিন্স প্যান্টের পকেট থেকে নীল রঙের জিপারে মোড়ানো ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের ওজন প্রায় ২.১ গ্রাম। মামলার বাদী এসআই মো. সাইদুর রহমান জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে কাপাসিয়ার বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার কথা স্বীকার করেছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০ (ক) ধারায় কাপাসিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ শুক্রবার তাকে গাজীপুর আদালতে প্রেরণ করা হবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com