1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি-গাজীপুর সংবাদ  Best fast payout casinos Australia 2026: discover top games with instant withdrawals France vs Morocco odds analysis: expert picks and betting tips to consider কুরআনের আয়াতে শত্রু-মিত্রদের কূটনৈতিক ও আদর্শিক বার্তা:বাংলাদেশকে যে বার্তা দিল ইরান-গাজীপুর সংবাদ      ছাতকে লেগুনা-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৫ জন-গাজীপুর সংবাদ  যুব জামায়াত ছাতক উপজেলা শাখার নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  ছাতক পৌর শহরকে সুন্দর রাখার জন্য অবৈধ স্হাপনা উচ্ছেদ অভিযান, ১৩ টি প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় হয়েছে-গাজীপুর সংবাদ  তিন ধাপে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত: ৭০ অধিক দেশের প্রতিনিধি অংশ গ্রহণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ে রেললাইন পার হতে গিয়ে পঞ্চগড় এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ধর্ষণে দুই মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালী মহল-গাজীপুর সংবাদ 

তাহিরপুরে হাঁসের খামারে হামলা-লুট, ৩ জন আহত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৫৮ টাইম ভিউ

তাহিরপুর সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের হাতিরঘাটা হাওরে একটি হাঁসের খামারে হামলা, মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় খামার মালিকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন।

আহতরা হলেন—দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের লামাগাঁও গ্রামের মৃত ডুমন মিয়ার ছেলে শিপন মিয়া (৩৫), তার সহোদর ভাই হৃদয় মিয়া (২০) এবং খামারের কর্মচারী বকুল মিয়ার ছেলে সাকিব মিয়া (২৪)।
সোমবার (১২ জানুয়ারি) সকালে আহত শিপন মিয়া বাদী হয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে অভিযুক্ত করা হয়েছে উত্তর শ্রীপুর ইউনিয়নের পানিয়াখালি গ্রামের আব্দুর নুরের ছেলে জাহাঙ্গীর আলম (৫০), জমসেদ মিয়া (৩৬), তামজিদ মিয়া (৩০), একই গ্রামের মৃত শামছু মিয়ার ছেলে মুনছুর মিয়া (৩২), আকিক মিয়া (৩৪), দুলা মিয়ার ছেলে ছয়ফুল মিয়া (৩২) এবং মোবারক হোসেনের ছেলে সামরান মিয়া (৩৪) কে।
ভুক্তভোগী শিপনের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ৩টার দিকে পূর্ব শত্রুতার জেরে জাহাঙ্গীর আলমসহ অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার হাঁসের খামারে হামলা চালায়। এ সময় হামলাকারীরা খামারের কর্মচারী সাকিব মিয়াকে মারধর করে বেঁধে রাখে এবং জোরপূর্বক প্রায় ৬৫০টি দেশীয় হাঁস লুট করে নিয়ে যায়, যার আনুমানিক বাজারমূল্য সাড়ে চার লাখ টাকা।
হামলায় বাধা দিতে গেলে শিপন মিয়া ও তার ভাই হৃদয় মিয়াকে দা, রড ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করা হয়। এছাড়া হামলাকারীরা তিনটি স্মার্টফোন ও দুটি বাটন ফোন ছিনিয়ে নেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে হৃদয় মিয়ার অবস্থার অবনতি হওয়ায় তাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে রেফার্ড করা হয়।

এ বিষয়ে তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com