1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
১২ বছরের বিশ্বস্ততার আড়ালে প্রায় শত ভরি স্বর্ণ আত্মসাৎ! সিএমপির অভিযানে ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার, গ্রেপ্তার ৬-গাজীপুর সংবাদ  “প্রকাশিত সংবাদের প্রতিবাদ”-গাজীপুর সংবাদ  নিখোঁজ শিক্ষার্থী অন্ত উদ্ধার: বাংলাদেশ পুলিশ ও কাপাসিয়া থানা পুলিশের অনন্য সাফল্য-গাজীপুর সংবাদ  ছাতকে ২০০ বৃক্ষ রোপণ ও বিতরণ করেছে হাওর ও নদী রক্ষা আন্দোলন-গাজীপুর সংবাদ  Spielen ohne KYC: Online Casino ohne Verifizierung 2026 als sichere Alternative Top-Funktionen bei Spielautomaten online 2026: Live-Casino und hohe RTP-Optionen Why mobile gaming at Online Pokies NZ 2026 stands out: A closer look at লন্ডনে ব্যারিস্টারি ডিগ্রি অর্জন করে দেশে ফিরেছেন ছাতকের আবিদুর রহমান শাহি-গাজীপুর সংবাদ  A comprehensive guide to Neosurf Casino Australia: Secure gaming and fast payouts গাজীপুরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রশিবির-গাজীপুর সংবাদ 

ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসনের কার্যক্রম : জনসচেতনতায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ১৬৩ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা, সমন্বিত কার্যক্রম ও মাঠপর্যায়ের প্রস্তুতির নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা এবং জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম জেলা প্রশাসনের একাধিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

আজ মঙ্গলবার (১৩ জানুয়ারি) নানা কার্যক্রমের ধারাবাহিকতায় দুপুরে চট্টগ্রাম বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে সাতকানিয়া উপজেলার উদ্দেশ্যে গাড়ীবহরসহ একটি সচেতনতামূলক যৌথ মহড়া পরিচালনা করা হয়। মহড়ার মাধ্যমে নির্বাচনকালীন বিষয়গুলো তুলে ধরা হয়।

পরবর্তীতে সাতকানিয়া উপজেলায় সংসদীয় আসন চট্টগ্রাম-১৪ ও ১৫-এর নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, চট্টগ্রাম; মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন, পুলিশ সুপার, চট্টগ্রাম; গোলাম মাঈনউদ্দিন হাসান, উপ পরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম; সৈয়দ মাহবুবুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম; লেফটেন্যান্ট কর্ণেল মাহমুদুন নবী, অধিনায়ক, ৯ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাবৃন্দ।

সভায় জেলা প্রশাসক বলেন, “এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে আমাদের এখন সুযোগ এসেছে রাষ্ট্রকে কিছু ফিরিয়ে দেওয়ার। যেসকল ভাইবোনদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে আমরা এই স্বাধীনতা পেয়েছি, নতুন বাংলাদেশে নিঃশ্বাস নিতে পারছি—তাদের আদর্শকে পাথেয় করে এখন সময় রাষ্ট্রের প্রতি ও জনগণের প্রতি আমাদের প্রতিদান দেওয়ার।”

তিনি আরও বলেন, “আমাদের সত্যের পক্ষে থাকতে হবে, নিরপেক্ষতার পথে থাকতে হবে। সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে আমরা যেন উৎসবমুখর পরিবেশে একটি স্বচ্ছ, গ্রহণযোগ্য ও আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন উপহার দিতে পারি—সেটাই আমাদের লক্ষ্য।”

মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক সরাসরি মাঠপর্যায়ে গিয়ে গণভোটের প্রচারণায় অংশ নেন। তিনি বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করেন এবং গ্রামপুলিশ, স্থানীয় জনগণ ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে দোকানে দোকানে প্রচারণা চালান; যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং গণভোট সম্পর্কে আগ্রহ সৃষ্টি করেছে। এই উদ্যোগের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত হয়েছে বলে মনে করছে স্থানীয় জনগণ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com