1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

কাপাসিয়ায় ২৫ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু গ্রেপ্তার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ শাহীন ওরফে বাবু (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে উপজেলার বারিষাব ইউনিয়নের ছেলদিয়া গ্রাম থেকে তাকে হাতেনাতে আটক করা হয়। কাপাসিয়া থানার ওসি শাহীনুর আলম এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) শরিফ হোসেনের নেতৃত্বে এএসআই উত্তম কুমার ও এএসআই মিজানুর রহমানের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন। রাত ৯টার দিকে ছেলদিয়া এলাকায় আসামির বসতবাড়ির পেছনে ইয়াবা কেনাবেচার সময় পুলিশ অভিযান চালালে পালানোর চেষ্টাকালে শাহীন ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়। আটককালে আসামির দেহ তল্লাশি করে তার লুঙ্গির কোঁচর থেকে সাদা পলিথিনে মোড়ানো ২৫ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল নিক্তিতে পরিমাপকৃত এই মাদকদ্রব্যের ওজন ২.৫ গ্রাম। স্থানীয় সাক্ষী ও পুলিশ সদস্যদের উপস্থিতিতে জব্দ তালিকা প্রস্তুত করে আলামতগুলো থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে ওসি শাহিনুর আলম জানান, ধৃত শাহীন দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে যে, বিক্রয়ের উদ্দেশ্যেই সে এই ইয়াবাগুলো নিজের হেফাজতে রেখেছিল। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে এই জিরো টলারেন্স নীতি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com