1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Beste Online Casinos ohne Verifizierung 2026: Ihr Leitfaden für schnelles Spielen und Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Fair Go Casino’s top table games: What Australian players need to know

কাপাসিয়ায় ২৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার; পলাতক ১-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৫ টাইম ভিউ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কাপাসিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের তিলশুনিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটকৃতরা হলেন ১.আব্দুল আলী আজম (২৫) কালীগঞ্জ এলাকার সুরত আলীর ছেলে এবং কাপাসিয়া থানার বোয়াল এলাকার মানিক মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫)। এই ঘটনায় খোকন মিয়া (৪৫) নামে আরও এক অভিযুক্ত পালিয়ে গেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, কাপাসিয়া থানার এসআই (নিঃ) পলাশ বাউনের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তিলশুনিয়া এলাকার হালিম পালোয়ানের টেকে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় হাতেনাতে আটক হন আজম ও সোহেল। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তাদের দেহ তল্লাশি করে আজমের কাছ থেকে ১০ পিস এবং সোহেলের কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেছেন যে, তারা পলাতক আসামি খোকন মিয়ার সহায়তায় দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মোট ওজন ২.৩ গ্রাম। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি খোকন মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এই ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com