1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শরীফপুর ইউপি চেয়ারম্যান পদে হারুন অর রশীদের প্রার্থিতা ঘোষণা মতবিনিময় সভায় হাত তুলে সমর্থন জানালেন স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা-গাজীপুর সংবাদ  গজারিয়া আনারপুরা গ্রামকে আনুষ্ঠানিক ভাবে মাদক মুক্ত ঘোষণা-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের হরিপুরে মাদক ও জুয়াবিরোধী সমাবেশ,সামাজিক প্রতিরোধের আহ্বান পুলিশ সুপারের-গাজীপুর সংবাদ  নজরুল বর্ষ উপলক্ষে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতা সম্পূর্ণ-গাজীপুর সংবাদ  ¿Qué tácticas implementa Mourinho que puedes aplicar en Mediterráneo Digital? Cómo elegir los mejores casinos online de España en 2026: seguridad en retiros y Как найти тихую и безопасную квартиру на сутки в Гомеле для всей семьи নরসিংদী রায়পুরা মরজাল ইউনিয়নে চেয়ারম্যান পদপপ্রার্থী জাকির হোসেন মুন্সি জনগণের পাশে থাকার পপ্রত্যয়ে এগিয়ে চলছেন।-গাজীপুর সংবাদ  নরসিংদী ‘দুর্গাপূজা ঘিরে দেশকে অস্থিতিশীল করার চক্রান্তে লিপ্ত ফ্যাসিস্ট সংগঠন’-গাজীপুর সংবাদ  Los 10 mejores casinos en 2026: cómo acceder a pagos rápidos y seguros en

কাপাসিয়ায় রাতের আঁধারে ঘোড়া জবাই: এলাকায় চাঞ্চল্য, পালিয়েছে ব্যবসায়ীরা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ১৮৪ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিষিদ্ধভাবে ঘোড়া জবাইয়ের এক ভয়াবহ ঘটনা ঘটেছে। উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক এলাকায় একটি পরিত্যক্ত গরুর ফার্মে এই ঘটনা ঘটে। এলাকাবাসীর তৎপরতায় বড় ধরনের বিপত্তি এড়ানো গেলেও অভিযুক্ত ব্যবসায়ীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়,শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত বারোটার দিকে জাহাঙ্গীরের বাড়ি সংলগ্ন একটি পরিত্যক্ত গরুর ফার্মে ঘোড়া ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা বেশ কিছু ঘোড়া নিয়ে জড়ো হয়। সেখানে তারা মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়াগুলো জবাই করতে শুরু করে। গোপন সংবাদ ও সন্দেহভাজন গতিবিধি দেখে স্থানীয় এলাকাবাসী বিষয়টি টের পান এবং তাৎক্ষণিকভাবে কাপাসিয়া থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুর আলম এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জুবায়ের আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।

ঘটনাস্থলে গিয়ে পুলিশ ৮টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোট ১৯টি ঘোড়া জবাই করার পরিকল্পনা থাকলেও পুলিশের হস্তক্ষেপে বাকিগুলো রক্ষা পায়।
এই নজিরবিহীন ঘটনায় মাসক গ্রামসহ পুরো উপজেলাজুড়ে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, একটি অসাধু চক্র সাধারণ মানুষকে বিভ্রান্ত করে বা অগোচরে ঘোড়ার মাংস বাজারে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা করছিল। তারা অবিলম্বে আনিসুর রহমানসহ এই চক্রের সকল সদস্যকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন,”খবর পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে অভিযান চালাই। সেখানে ৬টি ঘোড়া জবাই করা অবস্থায় পাওয়া গেছে এবং ৮টি ঘোড়া আমরা জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছি। অভিযুক্তরা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা হয়েছে। এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com