1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন

বটিয়াঘাটার মল্লিকের মোড়ে আমীর এজাজ খান’র ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৩৭৯ টাইম ভিউ

বটিয়াঘাটা(খুলনা)প্রতিনিধি, রিপন রায়ঃ

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব আমীর এজাজ খান’র পক্ষে গতকাল রবিবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে চক্রাখালী মল্লিকের মোড় সার্বজনীন দুর্গা মন্দির চত্বরে এক উঠান বৈঠক মন্দির’র সভাপতি গৌর পদ মল্লিক’ সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । নির্বাচনী প্রচারনায় তিনি বলেন আমি সংসদ সদস্য হতে পারলে মসজিদ, মন্দির উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, এলাকা চাদাবাজমুক্ত, বহিরাগত সন্ত্রাস দমন ও রাস্তা ঘাটের উন্নয়ন করবেন। বিশিষ্ট শিক্ষক দেবাশীষ হালদার’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জলমা ইউনিয়ন বিএনপির আহবায়ক রুহুল মোমিন লিটন, জলমা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আশিকুজ্জামান আশিক, জলমা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম হিরো, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুল সাত্তার আঁকন, উপজেলা যুবদলের আহবায়ক আজমল হোসেন লিটন। অন্যান্যের মধ্যে উপস্থিত এডভোকেট রমেশ মল্লিক, বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়, গোবিন্দ মল্লিক, (অবঃ) শিক্ষক হরিদাস রায়, বিজন কুমার মল্লিক, সার্ভেয়ার শ্যামল কুমার বকসী, সার্ভেয়ার রনজিত কুমার মল্লিক, সাবেক ইউপি সদস্য নিখিল চন্দ্র মল্লিক, সাবেক ইউপি সদস্য বিপ্রদাস টিকাদার কার্তিক, মনোজ মল্লিক, বিপ্লব মল্লিক, বিধান হালদার, আলহাজ্ব সোহরাব খলিফা, ইউপি সদস্য আশিক সরদার, নিতিশ মল্লিক, প্রদীপ কুমার টিকাদার, প্রসাদ টিকাদার, রনজিৎ কুমার টিকাদার, উত্তমকুমার টিকাদার, ফাল্গুনী গোলদার, বিপুল টিকাদার, উজ্জ্বল টিকাদার, সবুজ টিকাদার, অনিমা টিকাদার,এঞ্জিলা পান্ডে সহ সনাতন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com