1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গলাচিপা গজালিয়ায় ঈদ উপহারের চাল বিতরণ-গাজীপুর সংবাদ  পটুয়াখালীতে হেজবুত তাওহীদ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে ‘ইফতার ও জুলাই প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  জুড়ীতে জায়ফরনগর ইউনিয়ন বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ইসলামী ফাউন্ডেশনের যাকাত বিতরণ,অসহায়দের পাশে মানবতার হাত-গাজীপুর সংবাদ পরিচ্ছন্ন কর্মচারীর ঈদ উপহারে রেকর্ড প্রধানমন্ত্রী তারেক রহমানের চমক ! চসিক ইতিহাসে প্রথম-গাজীপুর সংবাদ  সামাজিক সেবা ব্যবসা উদ্যোগ জোরদারে এসএএফই (SAFE) কমিটির আত্মপ্রকাশ ও কর্মশালা-গাজীপুর সংবাদ  হাটহাজারীতে সশস্ত্র হামলা লুটপাট হত্যাচেষ্টার অভিযোগে মামলা:ভুক্তভোগী নারী-গাজীপুর সংবাদ  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন লন্ডন সিটি যুবদলের সহ-সভাপতি সিপার রেজা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান-ড্রেন পরিষ্কার ও ময়লা অপসারণে প্রশাসনের উদ্যোগ, সচেতনতার আহ্বান ইউএনও’র-গাজীপুর সংবাদ 

পোস্টাল ভোটিং এ ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন: চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

চট্টগ্রাম জেলায় নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের পোস্টাল ভোটিং কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রামের ১০টি সংসদীয় আসনের জন্য ব্যালট বক্স প্রস্তুত ও লক কার্যক্রম সম্পন্ন।

আজ ৩১জানুয়ারী, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রমে জেলার ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক পোস্টাল ব্যালট বক্স প্রস্তুতকরণ ও বন্ধ/লক করার কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক, চট্টগ্রাম ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এ কার্যক্রম পরিচালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রামের পুলিশ সুপার জনাব নাজির আহমেদ খাঁন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ কার্যক্রমে ২৭৮ চট্টগ্রাম-১, ২৭৯ চট্টগ্রাম-২, ২৮০ চট্টগ্রাম-৩, ২৮৩ চট্টগ্রাম-৬, ২৮৪ চট্টগ্রাম-৭, ২৮৯ চট্টগ্রাম-১২, ২৯০ চট্টগ্রাম-১৩, ২৯১ চট্টগ্রাম-১৪, ২৯২ চট্টগ্রাম-১৫ এবং ২৯৩ চট্টগ্রাম-১৬—এই ১০টি সংসদীয় আসনের জন্য প্রয়োজনীয় সংখ্যক ব্যালট বক্স সংশ্লিষ্ট আসনসমূহের প্রার্থীদের মনোনীত প্রতিনিধিদের এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে লক করা হয়।

এ সময় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সকলের সম্মুখে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে ব্যালট বক্স লক করার সম্পূর্ণ প্রক্রিয়াটি সরাসরি উপস্থাপন করেন। পাশাপাশি তিনি পোস্টাল ভোটিং কার্যক্রমের বিস্তারিত পদ্ধতি, নিরাপত্তা ব্যবস্থা, ব্যালট ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে উপস্থিত প্রার্থী প্রতিনিধিবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

এ প্রসঙ্গে জেলা প্রশাসক বলেন,“চট্টগ্রাম জেলায় প্রায় ৯৫ হাজার ভোটার পোস্টাল ব্যালটের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে চট্টগ্রাম-১, ২, ৩, ৬, ৭, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬—এই ১০টি সংসদীয় আসনে পোস্টাল ভোটার রেজিস্ট্রেশনের সংখ্যা ৬১ হাজারেরও বেশি।”

তিনি আরও জানান, নির্বাচনের প্রতিটি ধাপে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসন সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পোস্টাল ভোটিংসহ সকল নির্বাচনী কার্যক্রম আইন ও বিধিমালার আলোকে সম্পন্ন করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com