1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে পৌর সভায় ১০০ কোটি টাকা ব্যয়ে আধুনিক ডিবাইডার, ফোরলেন সড়কসহ ২৬৬ কোটি টাকার উন্নয়ন কাজের পরিদর্শন করেছেন—এমপি মিলন-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা-গাজীপুর সংবাদ  football predictions: أفضل الطرق للاستفادة من مباراة أستراليا ضد مصر প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী  মোঃ সুমন খান-গাজীপুর সংবাদ  জামালপুরে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপিয়ে হত্যা মামলা, এলাকায় তোলপাড়-গাজীপুর সংবাদ  Online vs Traditional Poker: How to Bet with Foreign Companies Without a Deposit ছাতক পৌরসভার ৫৩ কোটি ৭১ লক্ষ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক-গাজীপুর সংবাদ  জাতীয় পর্যায়ে সেরা ১০-এ এনজেড আলিম মাদ্রাসা, কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা-গাজীপুর সংবাদ  বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ-গাজীপুর সংবাদ কাপাসিয়ায় ইউপি সদস্যের বিরুদ্ধে নিম্নমানের ইট দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ-গাজীপুর সংবাদ 

নাটোর-১ আসনে জাপা প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন- নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৪ টাইম ভিউ

মনজুরুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর (কলোনী) এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে নেতারা তাদের আপত্তি ও অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কোনো ধরনের সমন্বয় না করেই নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছেন। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ না রেখে এককভাবে কার্যক্রম পরিচালনা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি হয়েছে।
তারা জানান, প্রার্থীর অনুপস্থিতিতে দুই-তিন দিন ধরে কিছু এলাকায় লাঙ্গল প্রতীকে ভোট দেওয়ার জন্য মাইকিং করা হলেও বিষয়টি লালপুর ও বাগাতিপাড়া উপজেলার জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দ এমনকি নাটোর জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দও অবগত ছিলেন না।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, গত ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে কোন প্রক্রিয়ায় অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ লাঙ্গল প্রতীক বরাদ্দ পেয়েছেন, সে বিষয়েও জেলা ও উপজেলা পর্যায়ের কোনো নেতৃবৃন্দ অবগত নন। তারপরও দলীয় স্বার্থে তারা আনন্দের সঙ্গে লাঙ্গল প্রতীক নিয়ে মাঠে থাকার এবং লাঙ্গলের বিজয় ছিনিয়ে আনার প্রত্যাশা করেছিলেন।

কিন্তু দুঃখজনক বিষয় হলো, আজ পর্যন্ত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহ তার নির্বাচনী এলাকায় প্রবেশ করেননি এবং কোনো নেতা-কর্মীর সঙ্গেও যোগাযোগ করেননি। বিভিন্ন মাধ্যমে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছেন। বিষয়টি একাধিকবার জেলা নেতৃবৃন্দকে অবহিত করা হলেও কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন বক্তারা।
বক্তারা বলেন, প্রার্থীর এমন আচরণ ও কার্যকলাপ দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং জাতীয় পার্টির অপূরণীয় ক্ষতি সাধন করেছে। সার্বিক পরিস্থিতি ও দলীয় স্বার্থ বিবেচনা করে লালপুর ও বাগাতিপাড়া উপজেলার সকল নেতৃবৃন্দ সর্বসম্মতিক্রমে লাঙ্গল প্রতীকের নির্বাচনী প্রচার-প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
এ বিষয়ে অ্যাডভোকেট সাহেদ আলী জিন্নাহর সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি বলে জানান নেতারা।
নাটোর জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও লালপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ফরহাদ হোসেনের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আব্দুল গনি।
এ সময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আখতার হোসেন, বাগাতিপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল খালেক, গোপালপুর পৌর জাতীয় পার্টির সভাপতি নজরুল ইসলাম, বাগাতিপাড়া পৌর জাতীয় পার্টির সভাপতি আবুল কালাম আজাদ, লালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com