1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
ভান্ডারিয়া অনুষ্ঠিত হয়েছে সকল স্বেচ্ছাসেবক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা সম্মাননা স্মারক প্রদান-গাজীপুর সংবাদ  ​স্বপ্ন ছোঁয়ার আগেই নিভে গেল সোনিয়ার জীবনপ্রদীপ: রাণীশংকৈলে মাদ্রাসার পুকুরে ডুবে ছাত্রীর মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ  জুড়ীতে ৩ কেজি গাঁজাসহ আটক ১-গাজীপুর সংবাদ  Zahraniční Casina Pro České Hráče: jak si nárokovat exkluzivní bonusy a výhody পূর্বাভাসভিত্তিক পদক্ষেপ: ঝুঁকিপূর্ণ ১০০ পরিবারকে অর্থ সহায়তা-গাজীপুর সংবাদ  Hoe je profiteert van de beste bonussen bij Beste Online Casino Nederland in 2026 رحلتك إلى World Cup odds: نصائح حول الرهانات والعملات المشفرة নরসিংদীতে বৃদ্ধা পরিচ্ছন্নতাকর্মী হত্যা ও টাকা লুট, গ্রেপ্তার ৫-গাজীপুর সংবাদ  কোমর পানিতে মায়ের লাশ: ঠাকুরগাঁওয়ে এক অবর্ণনীয় মানবিক ট্র্যাজেডি!-গাজীপুর সংবাদ  লাউড়েরগড়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ, শত শত মাহিন্দ্র চলাচলে নাজেহাল সড়ক-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর জানাজায় ইমামতি করেন জামায়াত প্রার্থী – আব্দুল হাকিম-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ টাইম ভিউ

হুমায়ুন কবির | ঠাকুরগাঁও সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী (৭০)-এর জানাজা রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) বিকেল তিনটায় উপজেলা মিনি স্টেডিয়াম মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের ওসিয়ত অনুযায়ী জানাজায় ইমামতি করেন ঠাকুরগাঁও-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল হাকিম। জানাজা শুরুর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জানাজা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদা বজায় রেখে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।জানাজায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ছাড়াও মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব এবং স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলীর অবদান জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তার সাহস, দেশপ্রেম ও আত্মত্যাগ আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
মরহুমের জামাতা রাব্বু সরকার জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে নিজ বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বীর মুক্তিযোদ্ধা সোলায়মান আলী হরিপুর উপজেলার বাসিন্দা ছিলেন। তিনি তিন ছেলে ও তিন মেয়ের জনক। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি হরিপুর এলাকায় অন্যতম সংগঠক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। যুদ্ধের শুরুর দিকে বাঙালি ইপিআর সদস্যদের আশ্রয় দেওয়া এবং স্থানীয় যুবকদের সংগঠিত করার ক্ষেত্রে তাঁর গুরুত্বপূর্ণ অবদান ছিল।
তার মৃত্যুতে হরিপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com