1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে কাপাসিয়ায় সেনাবাহিনীর বিশেষ মোটরসাইকেল শোডাউন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৬ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে গাজীপুরের কাপাসিয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে কাপাসিয়া উপজেলার বিভিন্ন দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে বিশেষ শোডাউন পরিচালনা করেন সেনা সদস্যরা। কাপাসিয়া সেনা ক্যাম্পের সদস্যরা এদিন উপজেলার কাপাসিয়া সদর, দুর্গাপুর, চাঁদপুর তরগাঁও, বারিষাব এবং আমরাইদ

এলাকাসহ বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে টহল দেন। যেসব এলাকায় ভারী যানবাহন চলাচলের অনুপযোগী, সেখানে বিকল্প হিসেবে মোটরসাইকেল ব্যবহার করে সেনাবাহিনীর এই শোডাউন পরিচালিত হয়। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ ও দুর্গম জনপদে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। সেনা সূত্রে জানানো হয়েছে, নির্বাচনের পরিবেশ বিবেচনায় কাপাসিয়ায় আগের তুলনায় দ্বিগুণ সংখ্যক সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। আসন্ন নির্বাচনে জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনে উপজেলায় আরও সদস্য বাড়ানো হবে বলে জানিয়েছেন দায়িত্বরত

সেনা কর্মকর্তারা। সূত্র আরও জানায়, পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নিরাপত্তা ব্যবস্থা বিস্তৃত করা হবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে সেনাবাহিনীর বিশেষ নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নির্বাচনের দিন পর্যন্ত যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে এবং শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে সেনাবাহিনী মাঠে সক্রিয় থাকবে।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com