1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপির পতেঙ্গা থানা-গাজীপুর সংবাদ  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ———— গণমাধ্যম জনআস্থা, সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশীদার ও গুরুত্বপূর্ণ ভূমিকায়-গাজীপুর সংবাদ  গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি-গাজীপুর সংবাদ  জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী-গাজীপুর সংবাদ  শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫ খুনের ঘাতক ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল-গাজীপুর সংবাদ  Parimatch Casino Login: Manual Completo de Acesso e Gerenciamento da Sua Conta

দাঁড়িপাল্লার শ্লোগানে মুখর রাণীশংকৈল জামায়াতের শেষ নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ

হুমায়ুন কবির(ঠাকুরগাঁও প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের শেষ দিনের প্রচারণায় ঠাকুরগাঁও-৩ আসন (পীরগঞ্জ–রাণীশংকৈল) এ বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নির্বাচনী জনসভা ও বিশাল গণমিছিল। সোমবার (৯ ফেব্রুয়ারি) রাণীশংকৈল পৌরসভার ব্যবস্থাপনায় ডিগ্রি কলেজ মাঠ চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে গোটা এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। দুপুরের পর থেকেই মাঠে জড়ো হতে শুরু করেন জামায়াতের নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থকরা। বিকাল গড়াতেই পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। জনসভায় সভাপতিত্ব করেন রাণীশংকৈল পৌর জামায়াতের আমীর মো. আ. মাতিন বিশ্বাস। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের জামায়াত মনোনীত সংসদ প্রার্থী ও উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার। তিনি বলেন,

“দেশে সুশাসন, ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে জামায়াতে ইসলামীই একমাত্র ভরসা। দুর্নীতিমুক্ত প্রশাসন, কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার—এসবই আমাদের নির্বাচনী ইশতেহারের মূল অঙ্গীকার।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা রজব আলী, জামায়াত নেতা ব্যারিস্টার কামরুজ্জামান, যুব বিভাগের সভাপতি মোকাররম

হোসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা তাদের বক্তব্যে জামায়াতের নির্বাচনী ইশতেহারে ঘোষিত নৈতিক রাজনীতি, ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ ব্যবস্থা, মাদকমুক্ত সমাজ ও বেকারত্ব দূরীকরণের প্রতিশ্রুতি তুলে ধরেন এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান। জনসভা শেষে একই মাঠ থেকে প্রার্থীকে সঙ্গে নিয়ে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হয়ে শিবদিঘি উপজেলা পরিষদ চত্বর ঘুরে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বন্দর কলেজ গেট থেকে শিবদিঘি যাত্রী ছাউনি পর্যন্ত পুরো সড়ক জামায়াতের নারী-পুরুষ নেতাকর্মী ও সমর্থকে পরিপূর্ণ হয়ে যায়। মুহূর্তেই অর্ধেক শহর জনসমুদ্রে রূপ নেয়। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকলেও জনসাধারণের মধ্যে কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। গণমিছিলে “দাঁড়িপাল্লায় ভোট দিন—ইনসাফের বাংলাদেশ গড়ুন”, “দুর্নীতিমুক্ত সমাজ চাই”সহ নানা চমকপ্রদ শ্লোগানে পুরো পৌর শহর মুখরিত হয়ে ওঠে। চারদিকে দাঁড়িপাল্লার শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
জামায়াত নেতারা জানান, শান্তিপূর্ণ ও গণমুখী কর্মসূচির মাধ্যমে জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে জামায়াতের বার্তা পৌঁছে দেওয়াই তাদের লক্ষ্য। এ জনসভা ও গণমিছিল তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com