1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৮ মে ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
ইউনাইটেড প্রেস ক্লাব বাংলাদেশ’র চট্টগ্রাম কার্যকরী কমিটি অনুমোদন-গাজীপুর সংবাদ  সাড়ে ৪২ লাখ টাকার আত্মসাকৃত প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার:সিএমপির পতেঙ্গা থানা-গাজীপুর সংবাদ  গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়ে পুলিশ সুপার মোঃ মাসুদ আলম ———— গণমাধ্যম জনআস্থা, সমাজে ইতিবাচক পরিবর্তনে অংশীদার ও গুরুত্বপূর্ণ ভূমিকায়-গাজীপুর সংবাদ  গ্রাফিতি অপসারণে নির্দেশনা দেওয়া হয়নি:মেয়র শাহাদাত’র বিবৃতি-গাজীপুর সংবাদ  জামালপুরে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৬ এর শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ  কালভার্ট বন্ধ করায় কৃত্রিম বন্যা: কাপাসিয়ায় পানিবন্দি ৫ গ্রাম, ফসল ও মাছ ভেসে দিশেহারা এলাকাবাসী-গাজীপুর সংবাদ  শিক্ষকরা আমাদের সন্তানদের সুশিক্ষা দিয়ে একজন সুনাগরিক হিসেবে গড়ে তুলেন —— কলিম উদ্দিন আহমেদ মিলন এমপি-গাজীপুর সংবাদ  কাপাসিয়ার ৫ খুনের ঘাতক ফোরকানের অর্ধগলিত মরদেহ পদ্মা নদী থেকে উদ্ধার-গাজীপুর সংবাদ  গজারিয়া তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে জনতার ঢল-গাজীপুর সংবাদ  Parimatch Casino Login: Manual Completo de Acesso e Gerenciamento da Sua Conta

ভোটের অধিকার ফিরে পাওয়ার সুযোগ এসেছে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও সংবাদদাতা।।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপি মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র সংস্কারের একটি বড় সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক ঠাকুরগাঁও সফর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তিনি আশা প্রকাশ করে বলেন, এবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সুযোগ নেই এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলেই তার বিশ্বাস।

তিনি আরও বলেন, গত ১৬ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আসন্ন নির্বাচন জনগণের সেই অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ তৈরি করবে বলে তিনি আশাবাদী। তার ভাষায়, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ অনুকূল বলেই মনে হচ্ছে।

বিএনপি মহাসচিব জানান, দলটি সব নির্বাচনকেই গুরুত্বের সঙ্গে দেখে এবং প্রতিপক্ষকে কখনোই হালকাভাবে নেয় না। একই সঙ্গে অভিযোগ করে বলেন, জামায়াতে ইসলামী কৌশলগতভাবে বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া সংবাদ ছড়ানোর চেষ্টা করছে। তবে বিএনপি ইতিবাচক ও গঠনমূলক রাজনীতিতে বিশ্বাস করে বলেও মন্তব্য করেন তিনি। সংবাদ সম্মেলনের শেষ দিকে মির্জা ফখরুল বলেন, “যাকে খুশি তাকেই ভোট দিন—এটাই আমাদের অবস্থান। সবচেয়ে জরুরি বিষয় হলো, সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com