1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

গজারিয়ায় রাতের আঁধারে টিসিবির পণ্য বিক্রির অভিযোগ.-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৪ টাইম ভিউ

ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জ গজারিয়া উপজেলা আসন্ন রমজান মাস সামনে রেখে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য নির্ধারিত নিয়ম অনুযায়ী স্বল্প মূল্যে জনসমাগম স্থলে বিক্রির বা বিতরণের নিয়ম থাকলেও মুন্সীগঞ্জের গজারিয়ায় রাতের বেলায় পণ্য বিক্রির অভিযোগ উঠেছে।

গজারিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি) কার্যালয়ের দায়িত্ব প্রাপ্ত একজন কর্মচারীর খেয়াল খুশী মত বিধিবিধান উপেক্ষা করে রাতের আধারে নিজের গ্রামের ওই স্বল্প মূল্যের পণ্য তার স্বজনদের মাঝে বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে গজারিয়া উপজেলার টেংগারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামে টিসিবির পণ্য বিক্রি করা হয়। এলাকাবাসীর অভিযোগ, এটি সরকারি নীতিমালার পরিপন্থী এবং অনিয়মের শামিল।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, দিনের বেলায় প্রকাশ্যে পণ্য বিতরণ না করে রাতের আঁধারে তা সরিয়ে ফেলা হচ্ছে। এতে প্রকৃত কার্ডধারীরা পণ্য থেকে বঞ্চিত হচ্ছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। একই সঙ্গে বিতরণ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, দ্রুত বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক এবং নিয়ম মেনে স্বচ্ছ ও সুষ্ঠুভাবে টিসিবির পণ্য বিতরণ নিশ্চিত করা হোক। এ বিষয়ে সংশ্লিষ্ট ডিলারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com