1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ 

ঠাকুরগাঁওয়ে অনুপ্রবেশকালে সীমান্তে ৬ যুবক আটক, জব্দ ২ মোটরসাইকেল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬২ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

উত্তরের সীমান্ত জনপদ ঠাকুরগাঁও। শীতের সকালের ঘন কুয়াশায় মোড়া চারদিক। হরিপুর সীমান্তে তখন পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতার আড়ালে চলছিল এক নিখুঁত ও পরিকল্পিত অভিযান। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগে থেকেই ওঁত পেতে ছিল বর্ডার গার্ড বাংলাদেশ—বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অবশেষে শুক্রবার ২০ ফেব্রুয়ারি ভোর ৬টার দিকে কাঁঠালডাঙ্গী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধরা পড়ে ভারত থেকে অবৈধভাবে দেশে প্রবেশের সময় ৬ বাংলাদেশি যুবক।বিজিবির ৫০ ব্যাটালিয়নের অধীন ৫০/ডি কোম্পানির নিজস্ব গোয়েন্দা শাখা (SIP & RIB) ও স্থানীয় সোর্সের তথ্য অনুযায়ী সীমান্ত পিলার ৩৭০/১-এস সংলগ্ন পিপলডাঙ্গী এলাকায় আগে থেকেই অবস্থান নেয় টহল দল। ম্যাপ রেফারেন্স ৭৮বি/৪ অনুযায়ী, সীমান্ত থেকে মাত্র ১০ গজ ভেতরে প্রবেশ করতেই একে একে তাদের আটক করা হয়।।অভিযানের সময় আটককৃতদের সঙ্গে থাকা একটি ১১০ সিসি টিভিএস (TVS) মোটরসাইকেলসহ মোট দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটককৃতদের বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে। তারা সবাই রাণীশংকৈল ও হরিপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।রাণীশংকৈল উপজেলার বাসিন্দা ভরণীয়া গ্রামের মোখলেছুর (২১)মনসুর রহমান (১৮) ভাণ্ডারিয়া গ্রামের রুবেল (২৮) রাঘোপুর গ্রামের আমিনুর (১৮)

হরিপুর উপজেলার মারাধর গ্রামের ইমরান (২৩) পশ্চিম আটঘরিয়া গ্রামের সুবেল (২৬) বিজিবি জানিয়েছে, সীমান্তে অপরাধ দমন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাহিনী। আটককৃতদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাদেরকে হরিপুর থানা পুলিশে সোপর্দ করেছে বিজিপি। স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী দরিদ্র পরিবারগুলোর অনেক যুবক কাজের সন্ধানে দালালের প্রলোভনে পড়ে ওপারে পাড়ি জমায়। কিন্তু বৈধ কাগজপত্র না থাকায় ফেরার সময় তাদের ভরসা থাকে দুর্গম, ঝুঁকিপূর্ণ সীমান্তপথ। সচেতন মহলের মতে, সীমান্ত সংলগ্ন এলাকায় কর্মসংস্থান সৃষ্টি ও আইনি সচেতনতা বাড়ানো না গেলে এমন অনুপ্রবেশ পুরোপুরি ঠেকানো কঠিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com