1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

পুলিশ হত্যার ঘটনার দ্রুত তদন্ত করা হবে-ঠাকুরগাঁওয়ে এলজিআরডি মন্ত্রী-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২২ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও শহরের হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে রাজনৈতিক ও প্রশাসনিক নানা ইস্যুতে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জুলাইয়ের অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনাটি দ্রুত তদন্ত করা হবে। প্রয়োজনে তদন্তের পরিধি আরও বিস্তৃত করা হবে। গত শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে মাদরাসার নতুন ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ‘জুলাই অভ্যুত্থানে পুলিশ হত্যার ঘটনায় তদন্তের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সে অনুযায়ী দ্রুত তদন্ত কার্যক্রম শুরু ও সম্পন্ন করা হবে। প্রয়োজনে তদন্তের পরিধি বাড়ানো হবে।’ তবে বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন উল্লেখ করে তিনি বলেন, আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিচারিক প্রক্রিয়ার প্রতি সম্মান রেখেই সরকার এগোতে চায় বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রতিষ্ঠান দুর্বল ও অকার্যকর হয়ে পড়েছিল। নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের প্রাতিষ্ঠানিক কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।তিনি বলেন, ‘প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। আমরা চাই প্রতিষ্ঠানগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে জনগণের সেবা দিক।স্থানীয় সরকার নির্বাচন সময়মতো। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এলজিআরডি মন্ত্রী বলেন, যথাসময়ে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করে শক্তিশালী স্থানীয় সরকার কাঠামো গড়ে তোলাই সরকারের লক্ষ্য।
তার ভাষ্য, ‘গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে স্থানীয় সরকারকে কার্যকর করতে হবে। তৃণমূল পর্যায়ে জবাবদিহিতা ও অংশগ্রহণমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার।এর আগে তিনি হাজীপাড়া হাফেজিয়া মাদরাসার নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় শিক্ষার প্রসার ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান শুধু পাঠদানের জায়গা নয়, এটি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনের কেন্দ্র।।পুলিশ হত্যার ঘটনার তদন্ত থেকে শুরু করে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পুনর্গঠনের অঙ্গীকার—সব মিলিয়ে ঠাকুরগাঁওয়ের এই অনুষ্ঠানে সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একাধিক দিক স্পষ্ট করেছেন এলজিআরডি মন্ত্রী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com