1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
শিরোনাম:
ছাতকে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  স্বাধীনতা পুরস্কারে মনোনীত ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুল বাকী-গাজীপুর সংবাদ  ছাতকের কাজীহাটা গ্রামে ইসলামি ছাত্র শিবিরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  চরমহল্লা ইউনিয়নের নানশ্রী গ্রামে সানফ্লাওয়ার সোসাইটির নতুন কমিটি গঠন হয়-গাজীপুর সংবাদ  ছাতকে মাদ্রাসা শিক্ষার্থী শিশু বদর উদ্দিন হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবী-গাজীপুর সংবাদ  শীর্ষ সন্ত্রাসী শহিদুলসহ তার ভাই সন্ত্রাসী ছিনতাইকারী শাবুসহ আটক-৩: সিএমপি ডিবি (উত্তর)-গাজীপুর সংবাদ  ছাতকে হাওর রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন হাওর ও নদী রক্ষা আন্দোলনের নেতৃবৃন্দ-গাজীপুর সংবাদ  চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে বাদাঘাট বাজারে মানববন্ধন-গাজীপুর সংবাদ  চেক হাতে নতুন স্বপ্ন: আসমার ভাঙা গোয়ালঘরে আশার আলো জ্বাললেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত জাহান-গাজীপুর সংবাদ  হতদরিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ :জনসেবা ন্যায্য দাবি পূরণে এমপি সুফিয়ান-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২৩ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণ প্রত্যাশায় ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ) পবিত্র রমজান মাস উপলক্ষে রাণীশংকৈল উপজেলা ও পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল-এর আয়োজনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বিকেল গড়াতেই দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজনস্থল প্রাণচাঞ্চল্যে ভরে ওঠে। উপজেলা যুবদলের সভাপতি শামীম সুমনের সভাপতিত্বে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব জাহিদ, রাণীশংকৈল উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ শাহাজান আলী এবং সাধারণ সম্পাদক মহসিন আলী।

এছাড়াও উপজেলা যুবদলের সিনিয়র নেতা আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়া-এর আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজানের শিক্ষা,সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ,দলীয় নেতাকর্মীদের মাঝে আরও সুদৃঢ় করা এবং সাংগঠনিক ঐক্য জোরদার করাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও পারস্পরিক সম্প্রীতির মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিলের সমাপ্তি ঘটে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com