1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম:
মোহনা টিভিতে ক্ষমতার দ্বন্দ্ব, নির্বাহী পরিচালকের অব্যাহতি-গাজীপুর সংবাদ ছাতক-ভোলাগঞ্জ রোপওয়ে হতে পারে পর্যটনের নতুন দিগন্ত-গাজীপুর সংবাদ  বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করল স্বেচ্ছাসেবক পথের আলো ফাউন্ডেশন-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্ত একজন গ্রেফতার-গাজীপুর সংবাদ  বেপরোয়া ব্যাটারিচালিত অটোরিকশায় বিপর্যস্ত সড়ক: ঢাকা, সাভার, আশুলিয়া ও ধামরাইয়ে বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি-গাজীপুর সংবাদ  নবনির্বাচিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে পটুয়াখালী জেলা শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে আনন্দ মিছিল-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ২০ বোতল বিদেশি মদসহ একজন গ্রেফতার- গাজীপুর সংবাদ  পীরগঞ্জে ইএসডিও’র উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল: রাঙ্গাটুঙ্গি একাডেমি বিজয়ী।-গাজীপুর সংবাদ  মোহনা টিভির সিইও অপসারণের খবর ভিত্তিহীন দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে বৃহত্তর ছাতক প্রবাসী সমিতি নর্থ ওয়েস্ট ইউকের উদ্যোগে দিনব্যাপী ফ্রি চক্ষু শিবির।-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে বিএনপির ১৫৪ জন নেতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২২৮ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা ‘মিথ্যা মামলার’ আসামি হিসেবে অভিযুক্ত বিএনপির ১৫৪ জন নেতাকর্মীর মাঝে ঈদ উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ ) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যেককে ২ হাজার টাকা করে অনুদান প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য জনাব মোঃ জাহিদুর রহমান এমপি। আয়োজকরা জানান, এই সহায়তা ‘প্রধানমন্ত্রীর ঈদ উপহার’ হিসেবে বিতরণ করা হয়, যা সুবিধাভোগীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি এমপি জাহিদুর রহমানসহ উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আল্লামা আল ওয়াদুদ বিন নূর আলিফ,

পৌর বিএনপির সভাপতি মোঃ শাহাজাহান আলী , সাধারণ সম্পাদক মোঃ মহসিনস আলী, উপজেলা বিএনপির সহ সভাপতি, শাহাদাত হোসেন, পান্না বিশ্বাস, খলিলুর রহমান, বিএনপি নেতা আকতার হোসেন, যুবদল নেতা মুন্তাসিন আল মামুন মিঠুসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে যেসব নেতাকর্মী হয়রানির শিকার হয়েছেন, তাদের পাশে দাঁড়াতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন। উপকারভোগীরা জানান, ঈদের আগে এই আর্থিক সহায়তা তাদের জন্য অত্যন্ত সহায়ক হয়েছে এবং এতে তারা আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com