1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১০ অপরাহ্ন

কাপাসিয়ায় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ৫৫ হাজার টাকা দন্ড দিলেন ম্যাজিস্ট্রেট-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৯৪ টাইম ভিউ

এস এম মাসুদ কাপাসিয়া (গাজীপুর)

​গাজীপুরের কাপাসিয়া উপজেলার ত্রিমোহনী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল (পেট্রোল, ডিজেল ও অকটেন) বিক্রি করার অপরাধে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।
​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ত্রিমোহনী বাজারের জনৈক ব্যবসায়ীর বিরুদ্ধে সরকার নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগ ছিল। মঙ্গলবার সকালে অভিযোগের সত্যতা যাচাইয়ে অভিযানে নামে প্রশাসন। এসময় বেশি দামে তেল বিক্রির বিষয়টি হাতেনাতে প্রমাণিত হওয়ায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে উপজেলার রাউৎকোনা মোড়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রির অপরাধে অভিযুক্ত একজনকে ৫০০০/- (পাচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পৃথক দুটি মামলায় মোট ৫৫০০০/- হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তামান্না তাসনীম-এর নির্দেশনায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদুল হক। ​অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নাহিদুল হক জানান, জনস্বার্থে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের এই ধরনের তদারকি অব্যাহত থাকবে। কোনো অবস্থাতেই নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করে সাধারণ মানুষকে জিম্মি করতে দেওয়া হবে না। ​স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই সময়োপযোগী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com