1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন

রাণীশংকৈলে পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করতে সচেতনতামূলক সভা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৭৯ টাইম ভিউ

হুমায়ুন কবির,ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে একটি জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।।রবিবার, ২৯ মার্চ বিকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজের হলরুমে এ সভার আয়োজন করে রাণীশংকৈল থানা পুলিশ।
সভায় সভাপতিত্ব করেন কলেজের রাডিকের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল।প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার (এসপি) মোঃ বেলাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন এবং সহকারী পুলিশ সুপার (পীরগঞ্জ সার্কেল) মোহাম্মদ আবদুল হাই সরকার।
এছাড়া উপস্থিত ছিলেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, অন্যান্য পুলিশ কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চাকরি প্রত্যাশী তরুণ-তরুণী ও তাদের অভিভাবকরা। পুলিশে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা, দুর্নীতি ও দালালচক্র প্রতিরোধ করা এবং প্রার্থীদের সঠিক দিকনির্দেশনা প্রদানই ছিল এই সভার মূল উদ্দেশ্য। সভায় নিয়োগ প্রক্রিয়ার ধাপসমূহ, অনলাইনে আবেদন পদ্ধতি এবং শারীরিক যোগ্যতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পুলিশ সুপার জানান, নিয়োগ সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে হবে এবং কোনো ধরনের তদবির বা অর্থ লেনদেনের সুযোগ নেই। দালাল বা প্রতারণার শিকার হলে পুলিশকে অবহিত করার আহ্বান জানানো হয় এবং এ বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে মর্মেও তিনি জানান। সভাশেষে নিয়োগ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com