1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন

ছাতকে নতুন আঙ্গিকে ‘আমীন ফার্মেসী’ শুভ উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯২ টাইম ভিউ

ছাতক প্রতিনিধিঃ

ছাতক কেন্দ্রীয় বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে সাবেক শিমুল ফার্মেসী এখন ‘আমীন ফার্মেসী’ নামে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে। শুক্রবার (৩ এপ্রিল) বাদ জুম্মা মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ফার্মেসীটির শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী আজমত আলী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সৈয়দ মখলিছুর রহমান মুকুল, হাজী আবুল হায়াত, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, আবু সাইদ চৌধুরী বাবুল, বখতিয়ার হোসেন, বিশিষ্ট তরুণ সমাজসেবক আব্দুস ছাত্তার, সাংবাদিক সেলিম মাহবুবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ফার্মেসীটির স্বত্বাধিকারী আমীনুল হক জানান, আধুনিক ও মানসম্মত সেবা প্রদানের লক্ষ্যে ‘আমীন ফার্মেসী’ নতুনভাবে সাজানো হয়েছে।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন ছাতক বাসস্ট্যান্ড কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন এবং ছাতক জালালীয়া ফাজিল ও কামিল মাদ্রাসার প্রভাষক মাওলানা আলী আসগর খান।

এছাড়া ফার্মেসীতে নিয়মিত রোগী দেখবেন ডাক্তার জুনেদ হোসেন (এমবিবিএস, এফসিপিএস), যিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাথে সম্পৃক্ত।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন এই ফার্মেসী এলাকার মানুষের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com