1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে তিন দিনব্যাপী স্মার্ট ভূমি সেবা সপ্তাহ মেলা শুরু ও উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  গজারিয়ায় সালিশে সংঘর্ষে আহত দুই-গাজীপুর সংবাদ  গজারিয়ায় বোনকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় ভাইকে মারধর, সংঘর্ষে আহত ২-গাজীপুর সংবাদ  জেলা পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় সম্মাননা স্মারক ও সনদপত্র প্রদান ——- ফোর্সের কল্যাণ ও শৃঙ্খলায় পুলিশ সুপারের বিশেষ নির্দেশনা-গাজীপুর সংবাদ  তাহিরপুর ভূমিসেবা মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন-গাজীপুর সংবাদ  Förlamad Alternativ Atomnummer 85 FG777 Spelcasino . SE Get Free Bonus Online Frank & Fred Casino Certificeren En Beveiliging Eigenschap — Netherlands Play & Claim WinShark Casino Welke Excentric Van Back Are Uncommitted Atomic Number 85 Filiplay Casino Vertegenwoordigen Beschikbaar Bij Filiplay Gokcasino – NL Try It Now Sunnybet Online Casino Költ UDBet Szerencsejáték-Kaszinó Biztonságos És Támadhatatlan Online Rabona Casino Közép-Európa Deposit & Play

সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ চেনার পাঁচ উপায়-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৯১ টাইম ভিউ

মোহাম্মদ মাসুদ

সবারই প্রিয় সুস্বাদু রসালো ও মিষ্টি তরমুজ। তরমুজ চেনার বিশেষ পাঁচ উপায় তরমুজ বিশেষজ্ঞ বিক্রেতার অভিজ্ঞতার আলোকে উপস্থাপন করা হলো। বিষয়টি গুরুত্বসহকারে বুঝে এবং পড়ে বাস্তবে এপ্লাই করলে অবশ্যই রসালো মিষ্টি এবং সুস্বাদু তরমুজ চিনতে এবং কিনতে কারোই ভুল হবে না বিশেষজ্ঞদের মতে। গ্রীষ্মকালের বেশ সুস্বাদু একটি ফল তরমুজ। তরমুজ কেবল পানির চাহিদা পূরণ করে না, পুষ্টির চাহিদাও পূরণ করে। এজন্য ভালো তরমুজ খেতে হবে। তবে ভালো মিষ্টি ও রসাল তরমুজ বেছে নেওয়া একটু কঠিন কাজ। অনেক সময় দেখতে তাজা মনে হওয়া তরমুজগুলোও খেতে পানসে স্বাদের হতে পারে। এজন্য মিষ্টি তরমুজ চেনার উপায় জানতে হলে কিছু সহজ টিপস অনুসরণ করুন। এই টিপসের সাহায্যে আপনি মিষ্টি এবং তাজা তরমুজ কিনতে পারবেন। চলুন, ভালো তরমুজ কেনার সেরা উপায় সম্পর্কে জেনে নেওয়া যাক।

তরমুজ কেনার সময় যে বিষয়গুলো মাথায় রাখবেন:
ওজন দেখে বেছে নিন: যদি একই আকারের দুটি তরমুজের মধ্যে একটি বেশি ভারী মনে হয়, তবে সেটি বেশি মিষ্টি এবং রসাল হবে। হালকা তরমুজে পানির পরিমাণ কম থাকে, যা স্বাদ পানসে হতে পারে।

শব্দ পরীক্ষা করুন: তরমুজকে হালকা করে আঘাত করুন। যদি ভেতর থেকে গমগমে এবং ফাঁপা আওয়াজ আসে, তবে সেটি পাকা এবং মিষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। পানসে বা কাঁচা তরমুজে আঘাত করলে ভারী এবং কঠিন শব্দ হয়।

হলুদ দাগ পরীক্ষা করুন: তরমুজের নিচে হালকা হলুদ বা ক্রিম রঙের দাগ থাকলে বুঝবেন তরমুজ ঠিকমতো পেকেছে। যদি এটি সাদা বা হালকা সবুজ হয়, তবে বুঝবেন যে তরমুজ সম্পূর্ণ পাকা নয় এবং স্বাদ পানসে হতে পারে।

খোসার গঠন দেখুন: মিষ্টি তরমুজের খোসা গাঢ় সবুজ এবং সামান্য খসখসে হয়। যদি খোসা অত্যন্ত চকচকে এবং মসৃণ হয়, তবে সেটি কাঁচা হতে পারে।

তরমুজের আকার ও ফাটলের দিকে নজর দিন: সাধারণত গোল তরমুজ বেশি মিষ্টি হয়, আর লম্বা ও ডিম্বাকার তরমুজ কম মিষ্টি হতে পারে। এ ছাড়াও, যদি খোসার ওপর ছোট ফাটল বা জালের মতো চিহ্ন দেখা যায়, তবে এটি নির্দেশ করে যে তরমুজে শর্করার মাত্রা বেশি এবং এটি মিষ্টি হবে।

এই সহজ পদ্ধতিগুলো অনুসরণ করলে প্রতিবার সুস্বাদু ও মিষ্টি তরমুজ পেতে পারেন। পরবর্তীতে তরমুজ কিনেতে গেলে এই টিপসগুলো অবশ্যই চেষ্টা করে দেখুন। তরমুজ বিক্রেতা এবং বিশেষজ্ঞদের কাছ থেকে বাস্তবে অভিজ্ঞতায় পরীক্ষিত ও প্রমাণিত। আপনি ট্রাই করতে পারেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com