
কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারে সদ্য সমাপ্ত ৮ম জাতীয় সার্ফিং টুর্নামেন্টে জুনিয়র ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করে সবার নজর কাড়লেন কক্সবাজার জেলা, উখিয়ার সোনার পাড়া গ্রামের সমুদ্রপাড়ের তরুণ হেলাল হোসেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দক্ষ প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে এই সাফল্য অর্জন তার প্রতিভা ও কঠোর পরিশ্রমেরই প্রমাণ।
হেলাল হোসেন ‘সার্ফিং টাইগার্স’ এন্ড লাইফসেভিং ক্লাব’-এর একজন সক্রিয় সদস্য। তার এই কৃতিত্বে ক্লাবজুড়ে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।
নিজের এই অর্জনে আনন্দ প্রকাশ করে হেলাল সবার দোয়া কামনা করেছেন এবং ভবিষ্যতে আরও ভালো ফল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
Leave a Reply