1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
সিএমপি বায়েজিদ থানা পুলিশ কর্তৃক ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদকসহ গ্রেপ্তার ২-গাজীপুর সংবাদ  ছাতকে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার-গাজীপুর সংবাদ  ছাতকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২৬ (সিজন-২) এর উদ্বোধনী অনুষ্ঠান-গাজীপুর সংবাদ  ছাতকে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত আপন দুই ভাই-গাজীপুর সংবাদ  সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা আইন বাস্তবায়নের দাবি আওরঙ্গজেব কামালের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা রোধে ইউএনও হাফিজুল হকের ঝটিকা অভিযান: ৩ মাসের কারাদণ্ড ও জরিমানা-গাজীপুর সংবাদ  দুর্যোগ মোকাবিলায় তরুণদের নেতৃত্ব ও স্থানীয় সরকারে সম্পৃক্ততার আহ্বান ডা. শাহাদাতের-গাজীপুর সংবাদ  গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ 

রাণীশংকৈলে ৬৫ বছর বয়সী বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২১ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে হালিমা বেগম (৬৫) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের চিকনমাটি গ্রামে এ ঘটনা ঘটে। হালিমা বেগম ওই এলাকার মৃত ঢুলু মোহাম্মদের স্ত্রী। রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হালিমা বেগম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। বিভিন্ন ধরনের চিকিৎসা নেওয়ার পরও সুস্থ না হওয়ায় তিনি গভীর হতাশায় ভুগছিলেন। ঘটনার দিন বিকালে  নিজ বাড়ির সদস্যদের অগোচরে নিজ শয়নকক্ষের সরের সাথে রশি দিয়ে ফাঁস লাগা হালিমা বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। চিৎকার-চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে মৃত অবস্থায় তাকে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। পরিবারের লোকজন জানান,দীর্ঘদিন মানসিকভাবে অসুস্থ থাকায় হতাশার কারণে তিনি ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী ষজানান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com