1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

রাণীশংকৈলে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল শ্রমিকের-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১১ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শ্রীকান্ত রায় (২৫) নামে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার নেকমরদ বাজারের পাটিহাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীকান্ত রায় ঠাকুরগাঁও সদর উপজেলার সিন্ধুনা কোনপাড়া গ্রামের অষ্টম রায়ের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রির সহকারী হিসেবে স্থানীয়ভাবে বিভিন্ন নির্মাণকাজে যুক্ত ছিলেন। পরিবারে তিনি ছিলেন উপার্জনক্ষম সদস্যদের একজন, ফলে তার আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক সপ্তাহ আগে ওই নির্মাণাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ সম্পন্ন হয়। রবিবার সকালে সেন্টারিংয়ের কাঠ খুলতে গিয়ে অসাবধানতাবশত শ্রীকান্ত রায় ভবনের নিচে থাকা সেপটিক ট্যাংকে পড়ে যান। ট্যাংকটি খোলা অবস্থায় থাকায় তিনি ভেতরে পড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মীরা বিষয়টি বুঝতে পেরে দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা চালান এবং তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালিয়ে তাকে ট্যাংক থেকে বের করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্মাণস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে খোলা সেপটিক ট্যাংক বা ঝুঁকিপূর্ণ স্থানে কোনো সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় শ্রমিকরা প্রতিনিয়ত ঝুঁকির মধ্যে কাজ করছেন।রাণীশংকৈল থানার উপ-পরিদর্শক (এসআই) নিতাই বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের স্বজনরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। তাদের কোনো অভিযোগ না থাকায় লিখিত আবেদনের ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com