1. azahar@gmail.com : azhar395 :
  2. admin@gazipursangbad.com : eleas271614 :
  3. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
গাজীপুরের কাপাসিয়ায় অবৈধ মাটি কাটা: এক ব্যক্তির ৩ মাসের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা-গাজীপুর সংবাদ  ছাতকে সিংচাপইড় ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিনয় কুমার দেব-গাজীপুর সংবাদ  সুপ্রিম কোর্টের আইনজীবী মইনুল ইসলামের মেয়ে মাইশা ইসলামের lAL Law পরীক্ষায় প্রথম স্থান অর্জন-গাজীপুর সংবাদ  ছাতকে বিদ্যুৎ ব্যবহারকারী ২ জনের বিরুদ্ধে অনাদায়ী ১০ লক্ষ ১০ হাজার ২৫৯ টাকার জন্য মামলা দায়ের-গাজীপুর সংবাদ  অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগমুক্তি কামনায় ডব্লিউআইপিসির আন্তর্জাতিক সাংবাদিক নেতৃবৃন্দ বিভিন্ন দেশের সাংবাদিক নেতাদের উদ্বেগ, সহমর্মিতা ও দ্রুত সুস্থতা কামনা; মানবিক সহযোগিতার আহ্বান-গাজীপুর৷ সংবাদ  জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও-চরমহল্লা ইউনিয়নের জালালীচর গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত অর্ধশতাধিক-গাজীপুর সংবাদ  ইউএনওর সহযোগিতায় রাণীশংকৈলে নবজাতকের  জন্ম, মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন-গাজীপুর সংবাদ  ছাতক থানা পুলিশের অভিযানে  ওয়ারেন্টভুক্ত আসামী গ্রেফতার-২-গাজীপুর সংবাদ  ছাতকে পুলিশের অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-১ জন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় জেল হত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ 

ইটের দেয়ালে বন্দী জীবন: ঠাকুরগাঁওয়ে দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ এক পরিবার, প্রশাসনের হস্তক্ষেপ কামনা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ৪ মে, ২০২৬
  • ১১৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও সদর উপজেলার মুন্সিপাড়া গোরস্থান সংলগ্ন এলাকায় চলাচলের রাস্তা ইটের দেয়াল তুলে বন্ধ করে দিয়ে একটি পরিবারকে প্রায় দুই সপ্তাহ ধরে গৃহবন্দী করে রাখার অভিযোগ উঠেছে। এতে করে পরিবারটির সদস্যরা মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছেন। ভুক্তভোগী পরিবার জানায়, বাড়ি থেকে বের হওয়ার একমাত্র পথটি ইটের ব্যারিকেড দিয়ে বন্ধ করে দেওয়ায় তারা কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছেন। ফলে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সংগ্রহ, চিকিৎসা সেবা গ্রহণ এবং শিশুদের স্কুল-মাদ্রাসায় পাঠানো—সবকিছুই প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বিশেষ করে পরিবারের বৃদ্ধ সদস্যদের ওষুধ সংগ্রহ করতে না পারায় পরিস্থিতি আরও সংকটময় হয়ে উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, পাকিস্তান আমলে পুনর্বাসন কর্মসূচির আওতায় মো. হাবিব নামে এক ব্যক্তি প্রায় ৯ শতাংশ জমি পান। পরবর্তীতে তার দুই ছেলে—আব্দুল নাইম ও আব্দুল আজিজ (মুন্না)—এই জমি ভাগ করে নেন। সময়ের সঙ্গে জমি নিয়ে বিরোধ তীব্র আকার ধারণ করে। অভিযোগ রয়েছে, আব্দুল আজিজের পরিবার নাইমের অংশ দখলের চেষ্টা চালিয়ে আসছে।।২০১৬ সালে এলাকাবাসীর উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে একটি সালিশের মাধ্যমে বিরোধ মীমাংসা করা হলেও, তা উপেক্ষা করে পুনরায় বিরোধ সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাস্তা বন্ধ করে দেয়ার ঘটনা ঘটে। সরেজমিনে দেখা গেছে, পরিবারের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে দেয়াল টপকে যাতায়াত করছেন। শিশুদের শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে, নারীরা চরম ঝুঁকি নিয়ে চলাচল করছেন। ভুক্তভোগী মোছা. রাণী আক্তার বলেন,

“আমরা অবরুদ্ধ হয়ে কোনোমতে বেঁচে আছি। সন্তানদের খাবার, পড়াশোনা—কিছুই ঠিকমতো করতে পারছি না। কী করবো বুঝতে পারছি না।”তার ৯ বছরের ছেলে মিরাজ আলম জানায়, “আমি মাদ্রাসায় হেফজ পড়ি। নিয়মিত যেতে পারি না। খুব ভয় লাগে এভাবে চলাচল করতে।” অভিযুক্ত আব্দুল আজিজের ছেলে মন্টি রাস্তা বন্ধের বিষয়টি স্বীকার করে বলেন, “সমাধানের জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি।” তবে ভুক্তভোগীদের দুর্ভোগ নিয়ে তিনি কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, এ সংক্রান্ত বিষয়ে সহকারী কমিশনার (ভূমি)-এর সঙ্গে যোগাযোগ করতে হবে। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) আশাদুল হক জানান, এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাননি। তবে কেউ যদি অবৈধভাবে পথ বন্ধ করে থাকে, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ অবস্থায় অবরুদ্ধ পরিবারটি দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com