1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২০ মে ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
শিরোনাম:
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে অনুষ্ঠিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ।-গাজীপুর সংবাদ  “জামায়াতকে জনগণ কখনো ক্ষমতায় আনবে না”—ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের কড়া বার্তা, বিমানবন্দর চালুর আশ্বাসে নতুন আশা-গাজীপুর সংবাদ  মেধা, মনন ও সৃজনশীলতার উৎসব: রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-গাজীপুর সংবাদ  সংবাদ সম্মেলনে সমছু উদ্দিন খাঁন জমির দখল ছাড়তে সাদ্দামের হুমকি, নিরাপত্তা নিশ্চিতের দাবি-গাজীপুর সংবাদ  ছাতকে “ভূমি সেবা মেলা” উপলক্ষে সচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  ছাতকে সাবেক ফুটবলার আলী আহমদ স্মরণে দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  তাহিরপুরে ঈদ উপলক্ষে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ-গাজীপুর সংবাদ  “দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়, রূপকার মির্জা ফখরুল”- ভিসি ড. ইসরাফিল শাহীন-গাজীপুর সংবাদ  গজারিয়ায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুভ উদ্বোধন ও আলোচনা সভ।-গাজীপুর সংবাদ  পটুয়াখালী জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি হিসেবে দেখতে চায় তৃনমুলের নেতাকর্মীরা-গাজীপুর সংবাদ 

মেধা, মনন ও সৃজনশীলতার উৎসব: রাণীশংকৈল মীরডাঙ্গী স্কুল মাঠে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ মে, ২০২৬
  • ৫ টাইম ভিউ

হুমায়ুন কবির,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এর ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতা। দুই দিনব্যাপী এ আয়োজন শিশুদের ক্রীড়া, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক প্রতিভা বিকাশের এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়। মঙ্গলবার ও বুধবার (১৯ ও ২০ মে) উপজেলার ৮নং নন্দুয়ার ইউনিয়নের মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ইউনিয়নের ২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিংসহ বিভিন্ন ইভেন্টে শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মাঠজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাস আর প্রাণচাঞ্চল্য। সমাপনী দিনে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার আমিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজার রহমান, মীরডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারজানা আক্তারী, ইউপি সদস্য ফয়জুল ইসলাম, প্রধান শিক্ষক জুলফিকার আলি ভুট্টো, শরীফ আহম্মেদ, মো. আব্দুর রাকিবসহ অংশগ্রহণকারী ২০টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী

শিক্ষকবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন শিক্ষক সামীমা নাছরিন, আহসান হাবিব, আঁখি লিলি, সাবেরা কামাল, রেবেকা সুলতানা, জিয়াউর রহমান জিয়া, শাহানাজ পারভিন, লাভলী আক্তারসহ শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।।আলোচনা সভায় বক্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিশুদের আত্মবিশ্বাসী ও মানবিক মানুষ হিসেবে গড়ে তোলে। অনুষ্ঠানের শেষপর্বে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার হাতে শিশুদের উচ্ছ্বাস আর অভিভাবকদের আনন্দঘন উপস্থিতিতে পুরো আয়োজন হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও স্মরণীয়।অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মো. মোশারফ হোসেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com