1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাতক উপজেলা শাখা পুনর্গঠন-গাজীপুর সংবাদ  দোয়ারায় কমিটিতে মামাতো বোনের নাম না থাকায় প্রধান শিক্ষক-কে হেনস্তা করলেন শহীদুল মিয়া-গাজীপুর সংবাদ বড়লেখায় চার পরিবারের নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ-গাজীপুর সংবাদ  সালিশ ব্যক্তিত্ব শামছুল ইসলামের স্মরণে  আলোচনা সভা ও দোয়া মাহফিল-গাজীপুর সংবাদ  কলাগাছিয়ায় মহিষ উদ্ধারকে কেন্দ্র করে ছাত্রদল নেতার অপপ্রচার: উদ্দেশ্যপ্রণোদিতভাবে সাংবাদিকদের ফাঁসানোর অভিযোগ​-গাজীপুর সংবাদ  পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষরযন্ত্রের বিরুদ্ধে- পটুয়াখালীতে শ্রমিক  দলের বিক্ষোভ  মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Beste Online Casinos ohne Verifizierung 2026: Ihr Leitfaden für schnelles Spielen und Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Discover the latest welcome bonuses at Best Betting Sites UK: maximize your rewards in Fair Go Casino’s top table games: What Australian players need to know

সুনামগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম’র ১২৭ তম জন্মবার্ষিকী পালন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬
  • ১০৭ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ শীর্ষক অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়নও মানবসম্পদ ব্যবস্থাপনা) তাপস শীল’র সভাপতিত্বে এবং জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা।

অনুষ্ঠানে মুখ্য আলোচকের বক্তব্য দেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের অধ্যাপক ড. রোখসানা পারভীন চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকির হোসেন। আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌর ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ শেরগুল আহমেদ।

আলোচনা সভায় বক্তারা বলেন, কাজী নজরুল ইসলাম কেবল বিদ্রোহের কবি নন, তিনি ছিলেন মানবতার কবি, প্রেমের কবি এবং অসাম্প্রদায়িক চেতনার অন্যতম প্রধান কণ্ঠস্বর।

তাঁর সাহিত্য ও সংগীতে নিপীড়িত মানুষের মুক্তির আকাঙ্কা, সাম্যের বাণী এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা শক্তভাবে উঠে এসেছে।

বক্তারা বলেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে সাম্প্রদায়িকতা,শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে কাজী নজরুল আজীবন কলম ধরেছেন। ‘বল বীর- বল উন্নত মম শির’ কিংবা ‘কারার ঐ লৌহ কপাট’ শুধু কবিতার পঙক্তি নয়, বরং তা মানুষের মুক্তি ও আত্মমর্যাদার সংগ্রামের প্রতীক হয়ে আছে।

বক্তারা আরও বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, সহিংসতা, দমন- পীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের প্রেক্ষাপটে নজরুলের সাহিত্য নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে। ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নির্যাতিত মানুষের কান্না আজও নজরুলের দ্রোহী চেতনাকে স্মরণ করিয়ে দেয়।

তাঁর অসাম্প্রদায়িক দর্শনের প্রসঙ্গ উল্লেখ করে বলা হয়, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের মিলন ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই ছিল নজরুলের মূল বার্তা। ‘মোরা এক বৃন্তে দুটি কুসুম হিন্দু-মুসলমান’ এর মতো রচনার মাধ্যমে নজরুল সাম্প্রদায়িক বিভেদের বিরুদ্ধে মানবতার জয়গান গেয়েছেন। বাংলা সাহিত্য,সংগীতও সংস্কৃতিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জাতীয় কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com