1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

ঈদুল আজহা উদযাপনে নিজ নির্বাচনী এলাকায়- এজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৬৫ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উদযাপনকে ঘিরে উৎসবের আবহে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম কোরবানির ঈদ নিজ জেলা ঠাকুরগাঁওয়ে উদযাপন করতে আসায় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।মঙ্গলবার (২৬ মে) রাত প্রায় ১১টার দিকে ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় অবস্থিত নিজ বাসভবনে পৌঁছালে দলীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় পুরো এলাকাজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। নেতাকর্মীদের স্লোগান, শুভেচ্ছা আর ফুলেল ভালোবাসায় সিক্ত হন বিএনপির এই শীর্ষ নেতা। দীর্ঘদিন পর ঈদকে কেন্দ্র করে প্রিয় নেতাকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিতরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর গত ১৭ ফেব্রুয়ারি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর সরকারি দায়িত্ব ও রাজনৈতিক ব্যস্ততায় অধিকাংশ সময় রাজধানী ঢাকায় অবস্থান করলেও, ঈদুল আজহাকে ঘিরে নিজ এলাকার মানুষের সঙ্গে সময় কাটাতে এবার ঠাকুরগাঁওয়ে ছুটে আসেন তিনি।
জানা গেছে, ঈদের এই সফরে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, স্থানীয় সমস্যা ও জনসাধারণের প্রত্যাশা নিয়েও মতবিনিময় করবেন। তার আগমনকে কেন্দ্র করে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নতুন উদ্দীপনা দেখা গেছে। এ সময় তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
আগামী ২৮ মে সকাল ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল আজহার প্রধান জামাতে অংশ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। সেখানে ঈদের নামাজ আদায় শেষে সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। একই সঙ্গে কোরবানির ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময়েরও কথা রয়েছে তার।স্থানীয়দের মতে, দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতা ও বর্তমান মন্ত্রী হিসেবে ঈদের সময় নিজ এলাকায় তার উপস্থিতি ঠাকুরগাঁওবাসীর জন্য বিশেষ তাৎপর্য বহন করছে। অনেকেই আশা করছেন, তার এই সফর জেলার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে এবং সাধারণ মানুষের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব আরও কমিয়ে আনবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com