1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:
পটুয়াখালী শোভাযাত্রা ও মাছের পোনা অবমুক্তের মাধ্যমে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,-গাজীপুর সংবাদ প্রধানমন্ত্রী তারেক রহমানের কিশোরগঞ্জ সফর: কাপাসিয়া বিএনপির বর্ণাঢ্য শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা-গাজীপুর সংবাদ  Διαδικτυακά καζίνο: σύγκριση μεθόδων πληρωμής και ασφάλειας Fast payouts and secure play: Navigating FreshBet Casino’s payment options ছাতক উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটি গঠন-গাজীপুর সংবাদ  *যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ* নিয়মিত গ্যাস না পাওয়ায় সিলেট-সুনামগঞ্জ হাইওয়ে সড়ক অবরোধ,-গাজীপুর সংবাদ  গলাচিপায় শুরু হলো দেশের প্রথম নৌযান শুমারির তিন দিনব্যাপী প্রশিক্ষণ-গাজীপুর সংবাদ  দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই করে না-ফেরার দেশে প্রভাষক লিটন,শোকে স্তব্ধ রাণীশংকৈল-গাজীপুর সংবাদ  গণপরিবহনে জিম্মি করে ডাবল ভাড়া, চরম যাত্রী ভোগান্তি প্রশাসন নীরব-গাজীপুর সংবাদ  জাল সনদে শিক্ষাক নিয়োগ-গাজীপুর সংবাদ 

উত্তরাঞ্চলের রাজনীতিতে নতুন আলোচনায় ঠাকুরগাঁওয়ের কামাল আনোয়ার,কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি পদে মনোনীত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
  • ৬৪ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ, সাংগঠনিক দক্ষতা এবং তৃণমূলের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃতি সন্তান কামাল আনোয়ার আহাম্মদ। কেন্দ্রীয় রাজনীতিতে তার এই গুরুত্বপূর্ণ পদোন্নতির খবরে নিজ জেলা ঠাকুরগাঁওসহ ঠাকুরগাঁও-৩ আসন রাণীশংকৈল-পীরগঞ্জ অঞ্চলের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ, গর্ব ও উৎসাহের জোয়ার বইছে। বুধবার (৩ জুন) আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল

ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাজনৈতিক অঙ্গনে কামাল আনোয়ার আহাম্মদের পথচলা শুরু হয়েছিল ছাত্ররাজনীতির মধ্য দিয়ে। ঢাকা কলেজে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে তিনি নিজেকে একজন সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ধীরে ধীরে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থাভাজন হয়ে ওঠেন। দলের নেতাকর্মীরা বলছেন, কামাল আনোয়ার শুধু একজন নেতা নন, বরং তৃণমূল থেকে উঠে আসা পরীক্ষিত ও নিবেদিতপ্রাণ একজন সংগঠক। রাজনৈতিক জীবনে তিনি একাধিকবার মামলা, গ্রেপ্তার, কারাবরণ এবং নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। কিন্তু কোনো বাধাই তাকে রাজনৈতিক আদর্শ থেকে বিচ্যুত করতে পারেনি। বিশেষ করে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ সময়গুলোতে ঠাকুরগাঁও-১, ঠাকুরগাঁও-২ এবং ঠাকুরগাঁও-৩ আসনে দলীয় সাংগঠনিক কার্যক্রম সমন্বয়,

নেতাকর্মীদের সক্রিয় রাখা এবং আন্দোলন-সংগ্রামের মাঠে ভূমিকা রাখার কারণে তিনি জেলার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন। স্থানীয় নেতাকর্মীদের মতে, কঠিন সময়ে মাঠে থেকে দলকে সংগঠিত রাখার ক্ষেত্রে তার অবদান ছিল উল্লেখযোগ্য। নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় কামাল আনোয়ার আহাম্মদ বলেন, “আমাকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পদে মনোনীত করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে গভীর সংযোগ এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের কারণে কেন্দ্রীয় রাজনীতিতে কামাল আনোয়ারের অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও মনে করছেন তারা।

এদিকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল, পীরগঞ্জসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শত শত নেতাকর্মী ও শুভানুধ্যায়ী তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন। অনেকেই এটিকে ঠাকুরগাঁওয়ের রাজনীতিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হিসেবে দেখছেন।

স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অধ্যবসায়, সাংগঠনিক দক্ষতা ও মাঠপর্যায়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কামাল আনোয়ার ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন। তাদের প্রত্যাশা, নতুন দায়িত্বে তিনি শুধু যুবদল নয়, উত্তরাঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব বিকাশেও কার্যকর অবদান রাখবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রাণীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজ মাঠ থেকে উপজেলা যুবদলের উদ্যোগে একটি আনন্দ মিছিল বের হওয়ার কথা রয়েছে। মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com