1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
জীবনরক্ষা চিকিৎসায় হেলিকপ্টারযোগে সিএমএইচে আনলো বিজিবি :সহায়তা সেনাবাহিনী-গাজীপুর সংবাদ  সংঘবদ্ধ সাইবার প্রতারক, জুয়া চক্রের সিন্ডিকেট আটক ২ : চট্টগ্রাম জেলা পুলিশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-গাজীপুর সংবাদ  হজ পালন শেষে দেশে ফেরা যুবদল সভাপতি মুন্নাকে ফুলের শুভেচ্ছা-গাজীপুর সংবাদ  গজারিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর শাহাদাৎবার্ষিকীতে মসজিদ,কবরস্থানে অনুদান প্রদান-গাজীপুর সংবাদ  বিশ্ব পরিবেশ দিবসে গজারিয়ায় র‍্যালী ও বৃক্ষরোপণ-গাজীপুর সংবাদ  ঠাকুরগাঁওয়ের সীমান্তে ১১ জনকে পুশইনে বাঁধা: নো-ম্যানস ল্যান্ডে তাদের করুণ দিনযাপন-গাজীপুর সংবাদ TG @SEO_LINKK_ORDER – SEO BACKLINKS, HOMEPAGE LINKS, CROSSLINKS TG @SEO_LINKK_ORDER – SEO BACKLINKS, HOMEPAGE LINKS, CROSSLINKS TG @SEO_LINKK_ORDER – SEO BACKLINKS, HOMEPAGE LINKS, CROSSLINKS

রাণীশংকৈলে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৭ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ মুক্তারুল ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের বাগানপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটক মুক্তারুল ইসলাম হোসেনগাঁও ইউনিয়নের রাউতনগর এলাকার বাগানপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে বলে জানিয়েছে পুলিশ।রাণীশংকৈল থানা সূত্রে জানা যায়, মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই রহমাতুল্লাহ রনি ও এসআই রতনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে সন্দেহভাজন মুক্তারুল ইসলামকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, “নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মুক্তারুল ইসলাম নামে এক মাদক কারবারিকে ১৫ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদারভাবে পরিচালিত হবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের পাশাপাশি সচেতন নাগরিকদেরও সহযোগিতা প্রয়োজন।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com