1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন

পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২ জনের কারাদণ্ড, ট্রলি জব্দ-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ৬১ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে বালুবোঝাই একটি ট্রাক্টর ট্রলি জব্দ করা হয়েছে। রবিবার ৭ জুন বিকেলে উপজেলার কোষাবন্দর এলাকায় অভিযান পরিচালনা করেন পীরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম ইসফাকুল কবীর। অভিযানের সময় টাঙ্গন নদী থেকে অনুমোদন ছাড়া বালু উত্তোলন করে ট্রলিতে পরিবহনের সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এরই প্রেক্ষিতে পরিচালিত অভিযানে একটি ট্রাক্টর ট্রলিতে বালু তোলার সময় চালক ও তার সহযোগীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার ভেলাতৈড় গ্রামের আব্দুর রহিমের ছেলে আবুল কালাম এবং কাঠালবাড়ী গ্রামের আব্দুস সামাদের ছেলে রাজু ইসলাম। অভিযানকালে অবৈধভাবে উত্তোলিত বালুবোঝাই ট্রাক্টর ট্রলিটিও জব্দ করা হয়।এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) এন এম ইসফাকুল কবীর বলেন, “নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য হুমকিস্বরূপ। আইন লঙ্ঘনের দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং ব্যবহৃত ট্রলিটি জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”স্থানীয় সচেতন মহল নদী ও পরিবেশ রক্ষায় প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনার দাবি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com