1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

রাণীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৯ টাইম ভিউ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বীর মুক্তিযোদ্ধা অলেন শর্মা (৭৫) আর নেই। বার্ধক্যজনিত কারণে মঙ্গলবার (৯ জুন) সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।বিকেল সাড়ে ৪টায় উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাদিজা বেগম, থানার তদন্ত ওসি রকিকুল ইসলাম রফিক, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুধীজন উপস্থিত ছিলেন।মুক্তিযুদ্ধের সময় দেশমাতৃকার টানে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেন অলেন শর্মা। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শনের পর ধর্মীয় রীতি অনুযায়ী শ্যামগঞ্জ গ্রামে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। তাঁর মৃত্যুতে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড গভীর শোক প্রকাশ করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com