1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
Секреты успешной игры в PinUp: стратегии для выигрыша Pin-Up bonus strategiyaları: 2026-da daha çox qazanmağın yolları ডিআইজি অব সিলেট পরিদর্শন করলেন সুনামগঞ্জ সদর মডেল থানা, সদর সার্কেল অফিস-গাজীপুর সংবাদ  সুনামগঞ্জে ডিআইজি মহোদয়ের দি-বার্ষিক পরিদর্শন-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী ২৬ জনের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের মামলা-গাজীপুর সংবাদ  Pin Up: как безопасно начать играть в онлайн-казино в 2026 году গজারিয়ায় খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন-গাজীপুর সংবাদ  কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও হাফিজুল হকের মতবিনিময় সভা অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ  Dine tryggeste betalingsalternativer på NetEnt Casino Norge মায়ের বুক খালি করে চিরবিদায়: রাণীশংকৈলে ডোবার পানিতে ডুবে একমাত্র শিশুপুত্রের মর্মান্তিক মৃত্যু-গাজীপুর সংবাদ 

পরিবেশ রক্ষায় মাঠে ঠাকুরগাঁও জেলা পুলিশ, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৫৬ টাইম ভিউ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি:

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু করেছে ঠাকুরগাঁও জেলা পুলিশ। শনিবার (১৩ জুন) সকালে ঠাকুরগাঁও জেলা পুলিশ লাইন্স প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন। উদ্বোধনের পর বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত

পুলিশ কর্মকর্তারাও বৃক্ষরোপণে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ বেলাল হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী নানা ধরনের প্রাকৃতিক বিপর্যয় দেখা দিচ্ছে। এ সংকট মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বৃক্ষ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, বায়ুমণ্ডল থেকে ক্ষতিকর কার্বন ডাই-অক্সাইড শোষণ করে বৈশ্বিক উষ্ণতা হ্রাসেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, বৃক্ষ বায়ুর গুণগত মান উন্নত করে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখে। এছাড়া মাটিক্ষয় রোধ, ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণ, তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতেও বৃক্ষের অবদান অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও নিরাপদ পৃথিবী গড়ে তুলতে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) খোদাদাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আলমগীর রহমানসহ ঠাকুরগাঁও জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সরকারের ঘোষিত ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচিকে সফল করতে ঠাকুরগাঁও জেলা পুলিশ ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করবে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টি এবং সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেও বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হবে।
সবুজে ঘেরা নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে ঠাকুরগাঁও জেলা পুলিশের এ উদ্যোগ স্থানীয়দের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com