1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন

ছাতকে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জের ইলাবাজ গ্রামের এক যুবকের মৃত্যু-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ০ টাইম ভিউ

সেলিম মাহবুবঃ

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় জকিগঞ্জ উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে।

নিহত জুয়েল আহমদ (২২) জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের আব্দুস সামাদ’র পুত্র। তিনি পেশায় পিকআপ ট্রাকের চালক ছিলেন।

রোববার (১৪ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ বাজারে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল আহমদ সিলেট নগরীর কালিঘাট থেকে মুদি দোকানের মালামাল নিয়ে গোবিন্দগঞ্জ বাজারে যান। সেখানে মালামাল আনলোড করার সময় বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাস বেপরোয়া গতিতে তাঁকে ধাক্কা দিলে গুরুতর আ’হত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।

সুলতানপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আব্দুল খালিক মৃ’ত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় জুয়েল আহমদের মৃত্যু হয়েছে।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ জয়কলস থানার অফিসার ইনচার্জ বলেন, দুর্ঘটনার পর আহত জুয়েল আহমদ-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে তাঁর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ##

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com