1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

গলাচিপায় বজ্রপাতে নিহত ৪ গরুর মালিকদের আর্থিক সহায়তা দিল উপজেলা প্রশাসন-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮৪ টাইম ভিউ

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় বজ্রপাতে ৪টি গরু মারা যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত দুই কৃষকের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ৪০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক ক্ষতিগ্রস্তদের হাতে এ চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো: মাসুদ, গজালিয়া ইউপি চেয়ারম্যান মো: হাবিব বিশ্বাস,উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সহায়তাপ্রাপ্তদের মধ্যে তিনটি গরুর মালিক মো. নিজাম প্যাদা ৩০ হাজার টাকা এবং একটি গরুর মালিক মো. রাহুল মৃধা ১০ হাজার টাকার চেক গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ৭ জুলাই মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের নলুয়াবাগী গ্রামের মাঠে ঘাস খাওয়ার জন্য বাঁধা থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে চারটি গরু মারা যায়। এতে দুই খামারি উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির মুখে পড়েন।
ক্ষতিগ্রস্ত কৃষক মো. নিজাম প্যাদা ও মো. রাহুল মৃধা বলেন, গরুগুলোর বাজারমূল্য সহায়তার চেয়ে অনেক বেশি হলেও উপজেলা প্রশাসনের দ্রুত উদ্যোগে আর্থিক সহায়তা পাওয়ায় তারা কৃতজ্ঞ। এই সহযোগিতা তাদের কিছুটা হলেও ক্ষতি কাটিয়ে উঠতে সহায়তা করবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “বজ্রপাতে ক্ষতিগ্রস্তদের সম্পূর্ণ ক্ষতি পূরণ করা সম্ভব নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুই ক্ষতিগ্রস্ত মালিককে মোট ৪০ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।”

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com