
সৈয়দ মুনিরুল হক নোবেল
জামালপুরের ইসলামপুর উপজেলায় আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টার-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত নবপ্রতিষ্ঠিত এ ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন করেন ইসলামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এম. এ. তাহের। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুর রশিদ (বি.এসসি.)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক এবিএম মাকসুদুর রহমান সোহেল এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. মোরশেদ আলী খান রঞ্জু।
বক্তারা বলেন, আধুনিক যন্ত্রপাতি, দক্ষ জনবল এবং নির্ভুল রোগ নির্ণয়ের মাধ্যমে সুলভ মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানই এ প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য। তারা আশা প্রকাশ করেন, হযরত শাহজালাল (রঃ) ডায়াগনস্টিক সেন্টার ইসলামপুরবাসীর স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, চিকিৎসক, ব্যবসায়ী, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
Leave a Reply