1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম:
Exploring the game variety at Non GamStop Casinos UK: Slots, tables, and more উন্নয়নে পরিবর্তনে প্রত্যাশা, নির্বাচনী প্রচারণায় সায়েম আহমদ এগিয়ে-গাজীপুর সংবাদ  Mejores Casinos Online en México 2026: descubre los juegos más emocionantes y sus রূপনগর থানার ওসির বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ-গাজীপুর সংবাদ  চেলা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে পাউবোর চিঠি, টাস্কফোর্স অভিযানে দেড় লাখ টাকা জরিমানা সরেজমিনে বালুমহালের বাইরে উত্তোলনের অভিযোগ-গাজীপুর সংবাদ  নৈতিক অবক্ষয় ও অপরাধ প্রবণতা রোধে সামাজিক উদ্যোগ অপরিহার্য ——————— মহিউদ্দিন-গাজীপুর সংবাদ  পটুয়াখালী পৌরসভাকে সিটি কর্পোরেশন করতে এমপি আলতাফ হোসেন চৌধুরীর ডিও লেটার, সিটি কর্পোরেশন করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশ-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে বিষাক্ত ট্যাবলেট খেয়ে পল্লী বিদ্যুতের কর্মচারীর মৃত্যু-গাজীপুর সংবাদ  IviBet: jak łatwo wypłacić swoje wygrane z kasyna online Wat maakt Top 10 Online Casino Nederland uniek? Een gids voor veilig spelen en

জামালপুরে মেয়র পদপ্রার্থী ফিরোজ মিয়ার উঠান বৈঠক অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ১১৯ টাইম ভিউ

সৈয়দ মুনিরুল হক নোবেল

আসন্ন জামালপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ও জামালপুর জেলা বিএনপির সিনিয়র সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মিয়া গণসংযোগ ও মতবিনিময় কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি শুক্রবার (১০ জুলাই) রাতে পৌরসভার বন্দেরবাড়ি এলাকায় এক উঠান বৈঠকে অংশ নেন।
৬ নম্বর ওয়ার্ডের স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন ওই ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মো. শামীম শেখ।
প্রধান অতিথির বক্তব্যে মো. ফিরোজ মিয়া বলেন, “বন্দেরবাড়ি এলাকা আমার অত্যন্ত প্রিয়। এখানে আমার অনেক আত্মীয়-স্বজন ও আপনজন রয়েছেন। আপনারা আমাকে যে আন্তরিকতা ও সম্মান দেখিয়েছেন, তার মর্যাদা আমি সবসময় রক্ষা করার চেষ্টা করব। মহান আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়া ও ভোটে যদি মেয়র হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পাই, তাহলে জনগণের সেবক হিসেবে শতভাগ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করব।”
তিনি আরও বলেন, “আমি জামালপুর শহরের বিত্তশালী পরিবারের সন্তান নই। পৌরসভার পাথালিয়া এলাকার একজন সাধারণ মানুষ হিসেবে সবসময় সাদাসিধা জীবনযাপন করেছি। আমার বিরুদ্ধে কখনও দখলবাজি, চাঁদাবাজি কিংবা কারও সঙ্গে অন্যায় আচরণের কোন অভিযোগ নেই। ১৯৮৭ সাল থেকে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছি। ছাত্রজীবনে ১৯৮৮-৮৯-৯০ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত হওয়ার সৌভাগ্য হয়েছিল।”
তিনি বলেন, “আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত করেন, তাহলে আমি মেয়র নয়, একজন খাদেম হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং জনবান্ধব পৌরসভা গড়তে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করব।”
উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শহর বিএনপির সাবেক সদস্য মো. মোতালেব হোসেন, জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, শহর যুবদলের সদস্য সচিব জিয়াউল হক জিয়া, যুগ্ম আহ্বায়ক আলতাব হোসেন মণ্ডল, স্থানীয় সমাজসেবক আব্দুল হালিম বাবলু, আশিকুর রহমান আশিক, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সবুজ এবং আইন কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ।
এসময় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে আয়োজনটিকে সাফল্যমন্ডিত করে তোলেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com