1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ রেললাইনে ময়লার ভাগাড়, পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ১৯ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ -সৈদেরগাঁও ইউনিয়ন অবস্হিত রেললাইন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবাধে ময়লা-আবর্জনা ফেলার কারণে পুরো এলাকা এখন উন্মুক্ত ভাগাড়ে পরিণত হয়েছে। প্লাস্টিক, পলিথিন, পচনশীল বর্জ্য ও বিভিন্ন ধরনের আবর্জনার স্তূপে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

এতে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজ, গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দা, পথচারী ও ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়েছেন।

সরেজমিনে দেখা যায়, রেললাইনের দুই পাশজুড়ে জমে থাকা ময়লা-আবর্জনা থেকে তীব্র দুর্গন্ধ ছড়াচ্ছে।

সামান্য বৃষ্টিতেই কাদাপানি ও আবর্জনা একাকার হয়ে চলাচলের অনুপযোগী পরিবেশ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ অবস্থার কারণে ডেঙ্গু, মশাবাহিত রোগ ও অন্যান্য সংক্রামক রোগের ঝুঁকিও বাড়ছে।

এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনা হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

তারা দ্রুত ময়লা অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যতে রেললাইন এলাকায় যেন আর কেউ বর্জ্য ফেলতে না পারে, সে জন্য কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

গোবিন্দগঞ্জের মতো গুরুত্বপূর্ণ শিক্ষা ও জনসমাগমপূর্ণ এলাকায় এমন পরিবেশ দূষণ শুধু সৌন্দর্যহানিই নয়, জনস্বাস্থ্যের জন্যও বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, ছাতক উপজেলা প্রশাসন, সংশ্লিষ্ট ইউনিয়ন কর্তৃপক্ষ ও বাংলাদেশ রেলওয়ের দায়িত্বশীল কর্মকর্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com