1. nwes@w3speace.net : ASIF : ASIF
  2. azahar@gmail.com : azhar395 :
  3. admin@gazipursangbad.com : eleas271614 :
  4. wordpUser4@org.com : GuaUserWa4 :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম:
ছাতকে জামায়াতের জুলাই সনদ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা-গাজীপুর সংবাদ  রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ-গাজীপুর সংবাদ  আনন্দ উৎসব মুখর পরিবেশে মহাপ্রভুর আখড়ায় পড়শীর ১২ তম জন্মদিন পালন-গাজীপুর সংবাদ  ছাতকের বিশিষ্ট ব্যবসায়ী পীর আশ্রব আলী (চুনু) স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত-গাজীপুর সংবাদ ছাতকের সৈদেরগাঁও পশ্চিম পাড়া জামে মসজিদের ইমামকে বিদায়ী সংবর্ধনা-গাজীপুর সংবাদ  হত্যাচেষ্টার আসামী গ্রেপ্তারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন-গাজীপুর সংবাদ  Hacksaw Gaming payment methods: Ensuring secure deposits for your casino experience ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ,-গাজীপুর সংবাদ  What to expect at Spin Rio Casino UK: top slots, live games, and rewards Migliori Online Casinò Non AAMS: quale slot scegliere per vincere di più nel 2026

ছাতকের গোবিন্দগঞ্জ রেল ব্রিজ থেকে রেললাইনের কাট চুরির অভিযোগ,-গাজীপুর সংবাদ 

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ১১ টাইম ভিউ

সেলিম মাহবুব, ছাতকঃ

ছাতক উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ রেল ব্রিজ (লালপুল) থেকে কে বা কারা রাতের আঁধারে রেললাইনের কাট (ফিশপ্লেট/সংযোগাংশ) খুলে বা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ব্রিজের রেললাইনের বিভিন্ন সংযোগাংশ খুলে নিয়ে যাচ্ছে। এতে গুরুত্বপূর্ণ রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জননিরাপত্তা হুমকির মুখে পড়ছে।

জানা যায়, ২০২২ সাল থেকে এ রেলপথে ট্রেন চলাচল বন্ধ থাকলেও প্রতিদিন গোবিন্দগঞ্জ বাজারে যাতায়াতের জন্য শত শত স্কুল-কলেজের শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ ব্রিজটি ব্যবহার করেন।

ফলে রেললাইনের কোনো অংশ ক্ষতিগ্রস্ত হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

এলাকাবাসীর দাবি, সরকারি সম্পদ চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

একই সঙ্গে ব্রিজের নিরাপত্তা জোরদার, ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কার এবং নিয়মিত তদারকির জন্য বাংলাদেশ রেলওয়ে, স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বিষয়ে কারও কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য, ছবি বা ভিডিও ফুটেজ থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রদান করার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2025
Developer By insafIT.com.bd
https://writingbachelorthesis.com